কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইইউবিএটির সমঝোতা স্মারক স্বাক্ষর

চীনের ইউনান বিশ্ববিদ্যালয় ও আইইউবিএটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবিঃ সংগৃহীত
চীনের ইউনান বিশ্ববিদ্যালয় ও আইইউবিএটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। চীনের ইউনান ইউনিভার্সিটি এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ অগ্রগতি অর্জিত হয়েছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে সফল দ্বিপাক্ষিক বৈঠকের পর ২১ এপ্রিল, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

আইইউবিএটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই অংশীদারিত্ব উচ্চশিক্ষায় সহযোগিতা জোরদারের একটি যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম এবং উদ্ভাবন। এ সহযোগিতার একটি বিশেষ দিক হলো পারেনিয়াল রাইস গবেষণা উন্নয়ন এবং আইইউবিএটে একটি নিবেদিত গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, যা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তরের পরিচালক ড. উ ইউয়ান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মি. হু জিয়ানফেং, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই, আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের ভাইস ডিন ড. লুও ওয়েইওয়েই, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার প্রভাষক লিউ ওয়েনলি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই।

আইইউবিএটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, অধ্যাপক ড. মোজাফ্ফর এ. চৌধুরী, ডিন, আইবিএস, কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সমন্বয়কারী ড. মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক ড. ফারজানা সুলতানা, আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসের পরিচালক মো. সাদেকুল ইসলাম, মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা, এবং ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব।

এই সমঝোতা স্মারক বৈশ্বিক একাডেমিক অংশীদারিত্ব জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং উচ্চশিক্ষায় উৎকর্ষতা, উদ্ভাবন ও প্রভাবভিত্তিক গবেষণায় আইইউবিএটির অব্যাহত অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, আইইউবিএটির কলেজ অব এগ্রিকালচারাল সায়েন্সেস ইতোমধ্যে ইউনান বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের সঙ্গে পারেনিয়াল রাইস বিষয়ক একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X