শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

বক্তব্য রাখছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা

সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘নতুন গণতান্ত্রিক সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্ব, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করতে আগ্রহী।’

শুক্রবার (১২ জুন) চীন-দক্ষিণ এশিয়া এক্সপো উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ ডে’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের স্থানীয় একটি হোটেলে সকালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘উভয় দেশের জনগণ যাতে বাস্তব ও প্রত্যক্ষ উপকার লাভ করতে পারে, সে রকম টেকসই সম্পর্ক সৃষ্টিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তারই প্রতিফলন এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক প্রতিষ্ঠানের অংশগ্রহণ।’

তিনি বলেন, “আজ আমাদের জন্য একটি বিশেষ দিন, কারণ আমরা আতিথেয়তাপূর্ণ ও উষ্ণ শহর কুনমিংয়ে ‘বাংলাদেশ ডে’ উদযাপন করছি। চীনের মাটিতে এমন উদযাপন করতে পারা আমাদের দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার এক উজ্জ্বল প্রতীক। যা বছরের পর বছর ধরে লালিত ও বিকশিত হয়েছে। আমরা গর্বের সঙ্গে আমাদের দেশকে সম্ভাবনার এক অনন্য ভূমি হিসেবে অভিহিত করি। এটি কেবল একটি স্লোগান নয়; বরং একটি উন্মুক্ত আমন্ত্রণ।”

এতে বক্তব্য রাখেন, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইউনান প্রদেশের ভাইস গভর্নর লিউ ইয়াং, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, চীনের কাউন্সিল ফর দ্য প্রোমোশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট লিউ কী লিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১০

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১২

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৩

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৪

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৬

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৭

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৮

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৯

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

২০
X