যশোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

খাবার খেয়ে যবিপ্রবির ৭০ ছাত্রী অসুস্থ 

বীর প্রতীক তারামন বিবি হল। ছবি : কালবেলা
বীর প্রতীক তারামন বিবি হল। ছবি : কালবেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আবাসিক ছাত্রী হলের খাবার খেয়ে ৭০ জনের বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে ভর্তি আছেন।

মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তারিক হাসান জানান, এখন পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে, যাদের উপসর্গ প্রায় একই ধরনের। তারা বুধবার (২২ এপ্রিল) রাতে হলের ডাইনিংয়ে ভাত, মাংস, ভর্তা ও ডাল খেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই খাবার থেকেই বিষক্রিয়ার ঘটনা ঘটেছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার লক্ষণ দেখা গেছে। অনেকের শরীরে পানিশূন্যতা তৈরি হওয়ায় তারা দ্রুত দুর্বল হয়ে পড়ছেন। সীমিত চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিয়ে রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। কয়েকজন শিক্ষার্থীর অবস্থা জটিল হওয়ায় তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি রয়েছে।

শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বুধবার রাতে বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের ডাইনিংয়ে প্রায় ১৬৬ জন শিক্ষার্থী খাবার গ্রহণ করেন। এর মধ্যে ৭০ জনের বেশি ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। ভোর ৪টা থেকে তাদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করে এবং সকাল থেকে একে একে তারা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে যান। যারা ডাল খাননি, তাদের মধ্যে অসুস্থতার হার তুলনামূলক কম বলে জানা গেছে।

শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও অভিযোগ করেছেন। তাদের দাবি, দুপুরের রান্না করা খাবার রাতে গরম করে পরিবেশন করা হয়, অনেক সময় খাবার থেকে দুর্গন্ধ আসে। ডাল ও তরকারিতে চুল বা মুরগির পালক পাওয়ার ঘটনাও ঘটে। এছাড়া থালা-বাসন অপরিষ্কার থাকা এবং ডাইনিং এলাকায় বিড়ালের উপদ্রব রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

এদিকে অসুস্থতার সংখ্যা বাড়তে থাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মেডিকেল সেন্টারে চাপ তৈরি হয়। এ সময় চিকিৎসক ও সহকারীরা রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কিছু চিকিৎসক তখন উপস্থিত ছিলেন না।

হলের প্রভোস্ট ড. আফরোজা খাতুন জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়ে সহকারী প্রভোস্টকে মেডিকেলে পাঠিয়েছেন। তিনি আরও জানান, বুধবার দুপুরে তিনি নিজেও ডাইনিংয়ে খাবার খেয়েছিলেন, তবে রাতের খাবারে কী সমস্যা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অসুস্থ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X