জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরোনো ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরোনো ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের মনোনয়নপত্র আগামীকাল (১৩ নভেম্বর) থেকে সংগ্রহ করা যাবে।

বুধবার (১২ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার জানান, কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিবেন।

এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তপশিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এছাড়া আজ ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। আর আগামীকাল ১৩ নভেম্বর ও ১৬, ১৭ নভেম্বর চলবে মনোনয়নপত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

এছাড়া তপশিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

১০

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

১১

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

১২

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

১৩

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

১৪

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

দেশে আজ স্বর্ণের বাজারদর

১৬

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১৭

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৮

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৯

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

২০
X