স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের দুটির একটিতেও গোল খায়নি আর্জেন্টিনা। তবে দুই ম্যাচেই পেনাল্টিতে গোল পেয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে দলটি। হন্ডুরাসের বিপক্ষে ২-০ আর আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দুই জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে আর্জেন্টিনা।

বুধবার (১০ জুন) অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আকাশি-সাদাদের এগিয়ে দিয়েছিলেন ভালেন্তিন বার্কো। এরপর প্রথমার্ধটা এই ব্যবধান নিয়েই শেষ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামেন ৭০ মিনিটে। ২ মিনিট পরই পেনাল্টি পায় আর্জেন্টিনা, স্পট কিক থেকে গোল করেন তিনি। শেষ দিকে থিয়াগো আলমাদার গোলেও অবদান আছে তার। বক্সের বাইরে থেকে তার বাড়ানো পাসে বল পেয়েছিলেন রদ্রিগো দে পল, তার নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন আলমাদা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

এর আগে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। সে ম্যাচেও একটি পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা। মেসি সেদিন খেলেননি, লাউতারো মার্তিনেজ গোল করেন স্পট কিক থেকে। এরপর দ্বিতীয়ার্ধে জুলিয়ানো সিমিওনে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। সহজ জয় পায় আর্জেন্টিনা।

দুই ম্যাচে স্কোয়াডের প্রায় সবাই সময় পেয়েছেন। গোল এসেছে ৫টি, দল গোল হজম করেনি একটিও। বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে আর্জেন্টিনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

১০

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

১১

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

১২

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

১৩

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

১৪

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১৫

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১৭

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৮

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৯

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

২০
X