মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। ছবি : কালবেলা
ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। ছবি : কালবেলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকার নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই পাড়ের হাজার হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে একটি আলু ট্রাক ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথের একটি ব্রিজের কাজ চলমান রয়েছে তার পাশেই দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আলুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় এটি ধসে পড়ে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ায় আশপাশের এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। বেইলি ব্রিজটির সঙ্গে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এই সড়ক ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে নদী পার হতে হচ্ছে। কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। জরুরি রোগী পরিবহন বন্ধ রয়েছে।

পিরোজপুরের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, ঢাকা-পাথরঘাটা মহাসড়কে যে বেইলি ব্রিজটি সেটির ধারণ ক্ষমতা ২০ টন, কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি ছিল সে কারণে ভেঙে পড়েছে। দ্রুত সময়ের ভেতরে প্রতিস্থাপন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১০

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১১

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১২

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

১৩

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

১৪

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

১৫

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

১৬

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

১৭

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১৮

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১৯

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

২০
X