কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ফল প্রকাশ

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের লোগো | ছবি : সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ)-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর বেফাক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে , এবারের পরীক্ষায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (৩য় বিভাগ) পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৭১ জন।

এর আগে, গত ১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন। এর মধ্যে দরসিয়াতের ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন।

এ ছাড়া তাহফিজুল কোরআনে ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী ২ হাজার ৪৭৪ জন এবং ইলমুত তাজবিদ ওয়াল কিরাআতে ১ হাজার ৫১ জন পরীক্ষার্থী অংশ নেন। সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১ হাজার ৩৩৮টি ছাত্রী কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেফাকের নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com-এ ফলাফলের বিস্তারিত পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X