ইসলাম ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ওমরাহ ও হজযাত্রীদের জন্য বড় সুখবর

ওমরাহ-হজ
ওমরাহ ও হজযাত্রীদের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ | ছবি : সংগৃহীত

পবিত্র মক্কায় ওমরাহ ও হজযাত্রীদের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মসজিদুল হারাম এলাকায় হৃদরোগজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ‘সেফ হার্ট জোন’ (Safe Heart Zone) চালু করেছে মক্কা হেলথ ক্লাস্টার। প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করছে কিং আবদুল্লাহ মেডিক্যাল সিটি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হৃদরোগসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং তাৎক্ষণিক চিকিৎসা হস্তক্ষেপ নিশ্চিত করা। বিশেষ করে ওমরাহ পালনকারী ও পবিত্র স্থানসমূহে আগত দর্শনার্থীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর আওতায় হেলথ সেক্টর ট্রান্সফরমেশন প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও বিবেচিত।

প্রকল্পটির আওতায় ১০টি কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ার বেড স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৩০ জন দক্ষ স্বাস্থ্যসেবা পেশাজীবীর একটি বিশেষায়িত মেডিক্যাল টিম এ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া আল-হারাম হাসপাতালে একটি মোবাইল ক্যাথেটারাইজেশন ল্যাবের মাধ্যমে ইন্টারভেনশনাল কার্ডিওলজি সেবা প্রদান করা হচ্ছে। এ সুবিধাকেন্দ্রে গুরুতর রোগীদের জন্য উন্নত যান্ত্রিক সহায়তাও রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে জীবনরক্ষাকারী প্রযুক্তি ‘ইসিএমও’ (Extracorporeal Membrane Oxygenation) ডিভাইস। পাশাপাশি হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত কার্ডিয়াক স্টেন্ট ও বিশেষায়িত ওষুধও মজুদ রাখা হয়েছে।

এ ছাড়া ক্যাথেটারাইজেশন-পরবর্তী চিকিৎসা ও রোগী রেফারেলের ক্ষেত্রে অনুমোদিত ক্লিনিক্যাল পাথওয়ে অনুসরণ করা হচ্ছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দ্রুত শুরু করা এবং সময় কমিয়ে আনার মাধ্যমে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা বাড়ানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

বিশেষ করে রমজান মাস ও হজ মৌসুমে যখন মুসল্লি ও হজযাত্রীদের ভিড় বেড়ে যায়, তখন এ উদ্যোগ আরও কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার মধ্যে সমন্বয় জোরদার করতেও সহায়ক হবে।

সূত্র : আরব নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X