বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কম বয়সী স্বামীকে বিচ্ছেদ দিচ্ছেন অভিনেত্রী (ভিডিও)

কম বয়সী স্বামীকে বিচ্ছেদ দিচ্ছেন অভিনেত্রী 
কম বয়সী স্বামীকে বিচ্ছেদ দিচ্ছেন অভিনেত্রী 

নিজের চেয়ে কম বয়সী মহসিন আখতার মীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। হিন্দি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর সংসার ভাঙনের পথে। সূত্রের খবর, বিয়ের আট বছর পর স্বামী মীরের বিরুদ্ধে বিয়ে-বিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী ঊর্মিলা।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ে-বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন ঊর্মিলা। তবে কেন বিয়ে-বিচ্ছেদ চাইছেন অভিনেত্রী তা স্পষ্ট নয়। সূত্র বলছে, দুজনের ধর্ম ভিন্ন। এ ছাড়া মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় ঊর্মিলা। বিয়ের পর থেকেই নানা কথা শোনা যেত দুজনকে ঘিরে।

জানা গেছে, বসে সমস্যা সমাধানের কোনো পথ খোলা নেই। ফলে আইনি লড়াইয়ে জড়াতে হচ্ছে ঊর্মিলাকে। কাশ্মীরের ব্যবসায়ী ও মডেল মহসিন ও ঊর্মিলার প্রথম দেখা হয় ২০১৪ সালে একটি বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকেই শুরু এই ভালোবাার গল্প। ২০১৬ সালে ঊর্মিলা ও মহসিন অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন, তারপরে বিয়ে করেন। তবে গত আট বছরে মীর-ঊর্মিলাকে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি। কী কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে রয়েছে মানুষের ব্যাপক জল্পনা।

মীর ২১ বছর বয়সে কাশ্মীর থেকে মুম্বাই আসেন বলিউডে অভিনয়ের স্বপ্নে। তিনি ইটস অ্যা ম্যানস ওয়ার্ল্ড চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। পরবর্তীতে লাক বাই চান্স, মুম্বাই মাস্ট কালান্ডার এবং বিএ পাস চলচ্চিত্রেও কাজ করেন। তবে অভিনয়ে সফলতা না পেয়ে ব্যবসায় নামেন মীর। তবে ডিভোর্স নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি ঊর্মিলা।

বলিউডে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন ঊর্মিলা। তার অভিনীত ‘রঙ্গিলা’, ‘দৌড়’, ‘জুদাই’, ‘কুঁওয়ারা’, ‘খুবসুরত’, ‘দিল্লাগি’ সিনেমাগুলো অন্যতম।

অন্যদিকে বলিউড অভিনেত্রী ঊর্মিলা ২০১৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সে বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে ভোটের মাঠে পরাজিত হন তিনি। বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে আর নেই। ৫০ বছর বয়সী ঊর্মিলার সংসার কেন ভাঙছে এ নিয়ে আলোচনা তুঙ্গে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইম, আনন্দবাজার অনলাইন ও এবিপি আনন্দ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১০

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১১

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১২

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৩

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৪

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৫

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৬

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৮

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৯

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

২০
X