বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

আসছে ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল

আসছে ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল

ব্লকবাস্টার তেলেগু সিনেমা ‘লাকি ভাস্কর’-এর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ভেঙ্কি আটলুরি।

তবে এখনই শুটিং শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়ে তিনি বলেন, হ্যাঁ, ‘লাকি ভাস্কর’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে আমরা এগোচ্ছি। দর্শক যেভাবে সিনেমাটি গ্রহণ করেছেন, তাতে দ্বিতীয় পর্ব না করার উপায় ছিল না। তবে শুটিং কবে শুরু হবে, তা এখনই বলতে চাই না।

বর্তমানে হায়দরাবাদে আটলুরি তার নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সেই সিনেমার গল্প নিয়েই কথা বলতে গিয়ে উঠে আসে ‘লাকি ভাস্কর ২’-এর প্রসঙ্গ।

প্রথম কিস্তির গল্পের ধারাবাহিকতায় তৈরি হবে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য। তবে এবার গল্পে থাকছে নতুন মোড়, নতুন চমক এবং প্রথম পর্বের কিছু অমিমাংসিত রহস্যের জট খোলার ইঙ্গিত।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘লাকি ভাস্কর’ সিনেমাটিতে দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনয় করেন। একজন সাধারণ ব্যাংককর্মীর হঠাৎ জীবনের মোড় ঘুরে যাওয়ার রোমাঞ্চকর গল্প দর্শকের ভালো লেগেছিল। মুক্তির পর বক্স অফিসে সাফল্যের পাশাপাশি নেটফ্লিক্সেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সিনেমাটি।

এখনও ‘লাকি ভাস্কর টু’-এর কলাকুশলী বা টেকনিক্যাল টিমের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, দুলকার সালমান দ্বিতীয় কিস্তিতেও প্রধান চরিত্রে থাকবেন।

সিক্যুয়েলের বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা শিগগিরই আসবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। দর্শকদের আগ্রহে ইতোমধ্যে সিনেমাটি ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X