বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হেনস্তার শিকার সারা খান, করলেন অভিযোগ

সারা খান । ছবি : সংগৃহীত
সারা খান । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী সারা খান সম্প্রতি মুখ খুললেন এক মর্মান্তিক অভিজ্ঞতা নিয়ে। দিল্লির এক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হয়ে গিয়ে পড়েন চরম অপমান ও নিরাপত্তাহীনতার মুখে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় চোখে জল আর কণ্ঠে ক্ষোভ নিয়ে তিনি জানালেন আয়োজকদের অসহযোগিতা, মানসিক নির্যাতন এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগ। তার কথায়, ওই রাত যেন এক আতঙ্কের নাম। অভিনেত্রীর এমন বিস্ফোরক অভিযোগে এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওটিতে তিনি বলেন, প্রায় ১৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা।

সারা আরও বলেন, ‘গত ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই, যে শহরকে আমি সবসময় ভালোবেসেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ইভেন্টের আয়োজকরা আমাকে কোনো ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা দেননি। তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে এমন একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, যেখানে আমি কোনো সহায়তা পাইনি।’

অভিনেত্রী আরও জানান, যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন, তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে এবং তার টিমকে রক্ষা করতে তিনি দ্রুত ফ্লাইট বুক করে ফিরে আসেন।

এই ঘটনার জন্য যে ভক্তরা তার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করে সারা বলেন, ‘আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।’

উল্লেখ্য, ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সারা খান। এর পর থেকে তিনি একাধিক সিরিয়াল ও রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X