বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাটরিনার প্রতি ভিকির প্রেমে পড়ার কারণ

বলিউডের আলোচিত তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি : সংগৃহীত
বলিউডের আলোচিত তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ছবি : সংগৃহীত

বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ভিকি জানিয়েছেন কেন ও কখন ক্যাটরিনার প্রেমে মজেছেন তিনি। কাছ থেকে ক্যাটরিনাকে জানতে শুরু করার পরই তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন ভিকি। তখনই উপলব্ধি করেন ক্যাটরিনাকে জীবন সঙ্গী হিসেবে চাইছে তার হৃদয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সাধারণ মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার গুণ রয়েছে ক্যাটরিনার। এটি ভিকিকে মুগ্ধ করেছে। নায়িকার আরও গুণ থাকলেও এটিই সবচেয়ে আকর্ষণীয় লেগেছে ভিকির কাছে।

শুরুতে নায়িকার মনোযোগ পেয়ে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না ভিকি। যদিও বিয়ের আগে নিজেদের প্রেমের বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই।

ভিকি জানিয়েছেন, তারা একে অপরকে যখন সময় দেওয়া শুরু করেন, তখনই বুঝতে পারেন এ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। তিনি বলেন, ‘শুরু থেকেই জানতাম আমাদের সম্পর্ক বেশ গভীর। এটিকে আমরা স্থায়ী করতে চেয়েছিলাম। বিয়ের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছিল।’

তিনি আরও জানান, ক্যাটরিনার তারকা খ্যাতি দেখে তার প্রেমে পড়েননি, বরং ব্যক্তি ক্যাটরিনাকে জানতে শুরু করার পরই প্রেমে মজেছেন। বললেন, ‘কারো সম্পর্কে খারাপ কিছু বলতে শুনিনি ক্যাটরিনাকে। নিজের চারপাশের মানুষ ও পরিবেশের বিষয়ে বেশ সহানুভূতিশীল তিনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X