বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বলিউডে অভিষেক হলো জয়া আহসানের

অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

ভারতীয় সিনেমায় অনেকদিন ধরেই কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার বেশকিছু বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা ভাষার চলচ্চিত্র পেরিয়ে এবার হিন্দি সিনেমায় অভিনয় করলেন জয়া।

শুক্রবার (৮ ডিসেম্বর) বলিউডে অভিষেক হলো জয়া আহসানের। অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’-এ দেখা গেল তাকে। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে সিনেমাটি। ছবিতে নয়না চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারকাবহুল এই চলচ্চিত্রে জয়া ছাড়াও আছেন পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ।

গত নভেম্বরে ভারতের গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী। চলচ্চিত্রটির গল্প অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের এক কর্মকর্তাকে ঘিরে। এ কর্মকর্তা শ্রীবাস্তব ওরফে কড়ক সিং কেন, কীভাবে হাসপাতালে হাজির হলেন, তা নিয়ে এগিয়েছে ছবির গল্প।

কড়ক সিং সিনেমার গল্পটি মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে। অনিরুদ্ধর অন্য ছবির মতো এতেও থাকবে মানসিক দূরত্ব, জটিলতা, ব্যক্তিজীবনের গল্প ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১০

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১১

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১২

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৩

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৪

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৫

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৭

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৮

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৯

‘আমার বন্ধু মহাজাদু জানে’

২০
X