বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

কেন মুখ্যমন্ত্রী মমতাকে দেখে হিংসে হয় সালমান খানের?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীর দিনে নেতাজি ইন্ডোরে বসে তারার মেলা। গতকাল মঙ্গলবার বিকেলে ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিন্‌হা, সোনাক্ষী সিন্‌হা, মহেশ ভট্ট, অনিল কাপুররা। আর এতে প্রথমবার মঞ্চে হাজির হন বলিউড ভাইজান সালমান খান।

বেশ হাসিখুশিতে অনুষ্ঠান মাতান সালমান খান। এমনকি বাংলা সিনেমাতে অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। আগেও কলকাতায় আসেন এই অভিনেতা। তখন উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসায়। তার বাসায় যাওয়া প্রসঙ্গে বলিউডের এ সুপারস্টার বলেন, ‘আমি শুধু দেখতে চেয়েছিলাম, দিদি আমার থেকেও ছোট বাড়িতে থাকেন কি না। কিন্তু গিয়ে দেখলাম সত্যিই তাই।’

মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আসলে আমার ও দিদির মতো সরল মনের মানুষদের জীবনযাপনের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না।’

তিনি আরও বলেন, ‘দিদিকে দেখে সত্যিই হিংসে হয়। কারণ দেখলাম, তিনি সত্যিই আমার থেকেও ছোট একটা বাড়িতে থাকেন।’ একই মঞ্চে অনিল কাপুর বা মহেশ ভাটের বাড়িও তার বাড়ি থেকে বড় বলেন বলিউড ভাইজান।

বলিউডের প্রভাবশালী অভিনেতা হয়েও মুম্বাইয়ে তার বান্দ্রার গ্যালাক্সি বাসার একটি কামরায় থাকেন সালমান। একথা সালমান ভক্তদের অজানা নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X