বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা

নাজিমা । ছবি : সংগৃহীত
নাজিমা । ছবি : সংগৃহীত

বলিউড হারালো এক নীরব দীপশিখা, যার আলো ম্লান হলেও উষ্ণতা ছিল অমলিন। সত্তরের দশকে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেও যিনি দর্শকদের হৃদয়ে গেঁথে ছিলেন চিরকাল, সেই বর্ষীয়ান অভিনেত্রী নাজিমা আর নেই।

গত ১১ আগস্ট ৭৭ বছর বয়সে, না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার কাজিন জারিন বাবু। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নাজিমা। লাইমলাইট থেকে বহু বছর দূরে থেকে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন মুম্বাইয়ের দাদারে, দুই সন্তানের সান্নিধ্যে। তবু নীরবতা আর একাকিত্বে মোড়ানো ছিল তার জীবনের শেষ অধ্যায়।

বলিউড হয়তো হারালো এক অনন্য চরিত্রাভিনেত্রীকে, কিন্তু নাজিমা রয়ে গেলেন সেলুলয়েডের স্মৃতিতে। 'দেবদাস'-এ পারোর শৈশবের বান্ধবী, 'আয়ে দিন বাহার কে'-তে আশা পারেখের বোন, কিংবা 'ড্রিম গার্ল'-এ হেমা মালিনীর ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে। রাজ কাপুর প্রযোজিত 'অব দিল্লি দূর নেহি' থেকে শুরু করে রাজেশ খান্নার সঙ্গে 'অউরত' ও 'ডোলি', সঞ্জীব কাপুরের সঙ্গে 'নিশান' সবখানেই তিনি ছিলেন নিজের অভিনয়ের অমলিন স্বাক্ষর রেখে।

১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করা মেহর-উন-নিসা, যিনি চলচ্চিত্রপ্রেমীদের কাছে নাজিমা নামেই পরিচিত, মাত্র চার বছর বয়সে 'বেবি চাঁদ' নামে অভিনয় জীবন শুরু করেন। বিমল রায়ের 'দো বিঘা জমিন'-এ বড় বোনের চরিত্রে প্রথম দর্শকের নজরে আসেন। এরপর 'মনচলি', 'প্রেম নগর', 'অনুরাগ', 'বেইমান'সহ বহু চলচ্চিত্রে তিনি হয়ে ওঠেন বলিউডের প্রিয় মুখ।

নাজিমা চলে গেলেন, কিন্তু তার চরিত্র আর সংলাপগুলো রয়ে যাবে সেলুলয়েডের স্মৃতিতে, ঠিক যেমন থাকে কোনো সিনেমার শেষ দৃশ্যের পরও ভেসে আসা মিষ্টি সুর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X