বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

আরিয়ান খান । ছবি : সংগৃহীত
আরিয়ান খান । ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবার নিজের পরিচয়ের জানান দিলেন পরিচালক হিসেবে। তার প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে যেভাবে দর্শকদের মন জয় করেছেন, তা অভাবনীয়। নেটফ্লিক্সে মুক্তির মাত্র দুই সপ্তাহে সিরিজটি ১৪টি দেশে ট্রেন্ড করছে, যার মধ্যে ৯টি দেশে এখনো শীর্ষে। এমন বিস্ময়কর সাফল্যের পর অবশেষে নীরবতা ভেঙে মুখ খুললেন আরিয়ান। জানালেন তার যাত্রা, অনুভূতি আর পরবর্তী পরিকল্পনার গল্প।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আরিয়ান বলেন, ‘কাজের সময়টা যখন খুব কঠিন হয়ে উঠত, তখন আমার কানে বাজতো চরিত্র জারাজের একটা সংলাপ, ‘হারনে মে আর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়।’ তখন মনে হতো এটা মোটিভেশন, পরে বুঝলাম সেটা ছিল শুধু ঘুম না হওয়ার ক্লান্তি। তবু এই ভিশনটাই আমাকে ধরে রেখেছিল।

আরিয়ান আরও বলেন, ‘এখন, যখন দেখি আমার কাজ মানুষকে এত আনন্দ দিচ্ছে, তখন সত্যি খুব ভালোলাগে। এই কারণেই তো গল্প বলা শুরু করেছিলাম।‘

তার মতে, বর্তমানে এই গল্প শুধু তার নয়, দর্শকের হয়ে উঠেছে। এই অ্যাকশন-কমেডি মেটা-স্যাটায়ারটি যা বলিউডের ভিতরের দুনিয়া নিয়ে তৈরি, যেখানে এক তরুণ বহিরাগত অভিনেতার চোখ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখা হয়।

এই সিরিজে অভিনয় করেছেন , সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং, মণীশ চৌধুরী, মনোজ পাহওয়াসহ অনেকে।

আরিয়ান খান এই সিরিজ নিয়ে ঠিক কতটা আশাবাদী ছিলেন, কত পরিশ্রম করেছিলেন, তা একাধিকবার শাহরুখ খানের মুখে শোনা যায়। তবে অনেকেই অপেক্ষা করেছিলেন আরিয়ান খানের অভিনয় দেখার জন্যে, তবে আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের চেয়ার। এখন দেখার, আগামীতে কোন চমক অপেক্ষায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X