বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাবাকে নয় ,মাকে উৎসর্গ করতে চাই জীবনের প্রথম পুরস্কার: আরিয়ান

আরিয়ান খান ও গৌরী খান I ছবি: সংগৃহীত
আরিয়ান খান ও গৌরী খান I ছবি: সংগৃহীত

রুপালি পর্দার ছায়া পেরিয়ে নিজের আলোয় দাঁড়ানোর গল্পটা সহজ নয়, আর আরিয়ান খানের ক্ষেত্রে তো নয়ই। বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে হয়েও অভিনয়ের ঝলমলে রাস্তা এড়িয়ে তিনি বেছে নিয়েছেন নির্মাতার নীরব-শক্ত পথ। চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ দর্শকপ্রিয়তার শীর্ষে উঠে এনে দেয় বছরের সেরা পরিচালকের সম্মান। ক্যারিয়ারের এই প্রথম স্বীকৃতি হাতে নিয়ে আবেগে ভাসলেন আরিয়ান। কিন্তু দর্শক মনে প্রশ্ন একটাই, এই ঐতিহাসিক পুরস্কারটি কাকে উৎসর্গ করলেন নবাগত এই নির্মাতা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি আরিয়ানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরিয়ানকে। মঞ্চে বাবার কথা তুলে ধরলেও পুরস্কারপ্রাপ্তির পর তা মা গৌরী খানকেই উৎসর্গ করলেন আরিয়ান।

এ বিষয়ে আরিয়ান বলেন, ‘আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে আমার জীবনের প্রথম পুরস্কারটা আমার বাবাকে নয়, বরং আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কারণ আমার মা আমাকে ছোট থেকে বলত, তাড়াতাড়ি শুয়ে পড়। কাউকে কখনো খারাপ কথা বলা বা গালিগালাজ করা থেকে বিরত থাকো।

আর আজ এসবই নিজের প্রথম ছবিতে প্রয়োগ করতে পেরে আমি জীবনের প্রথম পরিচালনার জন্য প্রথম পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো। আরিয়ানের এই কথা শুনে দর্শক আসনে বসে থাকা প্রত্যেকে হেসে ওঠেন।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। যা স্ট্রিমিং শুরুর পরই ব্যাপক জনপ্রিয়তা পায়। মুক্তির মাত্র ২ সপ্তাহেই গোটা বিশ্বে হিন্দি শো হিসেবে পাঁচ নম্বরে উঠে আসে ‘ব্যাডস অব বলিউড’। এ ছাড়া ১৪টি দেশে ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি ৯টি দেশের সব সিরিজকে পেছনে ফেলে দিয়েছিল এই সিরিজ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১০

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১১

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১২

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৩

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৪

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৬

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৭

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৮

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৯

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

২০
X