বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আরিয়ানের সিরিজের বিরুদ্ধে মুম্বাই আদালতে সমীর

আরিয়ান খান ও সমীর ওয়াংখেড় I ছবি : সংগৃহীত
আরিয়ান খান ও সমীর ওয়াংখেড় I ছবি : সংগৃহীত

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অফ বলিউড’ মুক্তির আগেই আইনি জটিলতার মুখে পড়েছিলো। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের করা মানহানির মামলাটি এবার মোড় নিল নতুন দিকে। দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, আঞ্চলিক এখতিয়ারের কারণে এই মামলার শুনানি দিল্লিতে সম্ভব নয়। তাই সমীর ওয়াংখেড়েকে মুম্বাইয়ের আদালতে মামলাটি লড়ার স্বাধীনতা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিল্লি হাইকোর্টের বিচারপতি বিকাশ মহাজন জানান, এই বিষয়টি শোনার এখতিয়ার তাদের নেই। এরপর আদালত ওয়াংখেড়েকে মুম্বাইয়ের দিনদোশি সিটি সিভিল অ্যান্ড সেশনস কোর্টে অভিযোগ উপস্থাপনের অনুমতি দেয়। আগামী ১২ ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আদালত ওই দিন উভয় পক্ষকে মুম্বাই আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছে। এর আগে নেটফ্লিক্সের পক্ষ থেকে অভিযোগ খারিজের আবেদন করা হয়েছিল, যার কয়েক দিন পরই আদালতের এই রায় এলো।

সমীর ওয়াংখেড়ের অভিযোগ, নেটফ্লিক্সের এই সিরিজে এমন একটি চরিত্র রাখা হয়েছে যা দেখতে এবং আচরণে হুবহু তার মতো। তিনি দাবি করেন, ২০২১ সালে আরিয়ান খান মাদক মামলার সেই বহুল চর্চিত ঘটনার জেরে তাকে উপহাস করতে এবং তার ভাবমূর্তি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই চরিত্রটি চিত্রায়িত করা হয়েছে।

শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং নেটফ্লিক্সের কাছে ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি তার সম্পর্কে মানহানিকর বক্তব্য প্রকাশ এবং বিতর্কিত দৃশ্যগুলোর প্রচার বন্ধ করার জন্য নিষেধাজ্ঞার আবেদনও জানিয়েছেন তিনি।

সিরিজ প্রসঙ্গ ‘দ্য বা***ডস অফ বলিউড’ আরিয়ান খানের পরিচালনায় প্রথম কাজ। রেড চিলিজের ব্যানারে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, লক্ষ্য ও রাঘব জুয়ালের মতো তারকারা। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘আসমান সিং’ নামের এক বহিরাগত ছেলেকে ঘিরে, যে বলিউডের গ্ল্যামারের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও বিশৃঙ্খলার মুখোমুখি হয়। এটি একটি আত্মসচেতন ব্যঙ্গাত্মক ড্রামা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X