বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিতর্কে শাহরুখপুত্র

শাহরুখ খান ও আরিয়ান খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও আরিয়ান খান I ছবি: সংগৃহীত

আবারও বিতর্কে জড়ালেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সম্প্রতি প্রথম নির্মাণ ‘ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজ দিয়ে বি টাউনে বেশ সাড়া ফেলেছিলেন আরিয়ান খান। কিন্তু এরই মাঝে বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গিয়ে ফের বিতর্কে জড়ান এই তরুণ নির্মাতা। যার ভিডিও এরই মধ্যে ভাইরাল নেট দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। সেখানেই অশোকনগর এলাকার একটি পাব-এ দুই বন্ধুর সঙ্গে দেখা যায় আরিয়ানকে।

অভিযোগ, বন্ধুদের সঙ্গে আনন্দের মাঝে জনসমক্ষে নিজের মধ্যমা আঙুল দেখিয়ে ‘অশালীন’ ইঙ্গিত করে বসেন আরিয়ান। আর মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। আর শাহরুখপুত্রকে ওই ভঙ্গিমায় দেখে বিরক্ত দর্শকের একাংশ।

তাদের দাবি, অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে পুলিশ যেন পদক্ষেপ করে। যদিও কর্ণাটকের পুলিশের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি।

উল্লেখ্য, ২০২১ সালের মাদক-কাণ্ডের পরে বেশ কিছু দিন প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ান, শাহরুখসহ গোটা খান পরিবারকে। সেসময় এ প্রসঙ্গে শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘গত ৪-৫ বছরের যাত্রাটা আমাদের পরিবারের জন্য বেশ রুক্ষ ছিল। আমি জানি, কভিডের কারণে নিশ্চয় আরও অনেকের ক্ষেত্রেও তাই। আমার সব ছবি ফ্লপ করে। অনেকেই আমার ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার কথাও লিখে ফেলেছিল।‘

তবে এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। কিন্তু এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার পালা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১০

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১১

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৩

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৪

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৫

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৬

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৭

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৮

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৯

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

২০
X