বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মুখোমুখি রণবীর-দীপিকা

রণবীর ও দীপিকা । ছবি : সংগৃহীত
রণবীর ও দীপিকা । ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাই বিমানবন্দরে হঠাৎ এমন দৃশ্যের সাক্ষী থাকবে, তা কেউ ভাবেনি। বহু বছর পর মুখোমুখি হলেন বলিউডের একসময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানির মধ্যেই দেখা গেল, একে অন্যকে উষ্ণ আলিঙ্গন করছেন তারা। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য বন্দি হয় অসংখ্য মোবাইল ক্যামেরায় এবং ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক সময় রণবীর কাপুরের ও দীপিকার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে গেলেও তাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি। দুজনই এখন বিবাহিত এবং নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত। রণবীর যেমন অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের কন্যা রাহাও এখন বেশ বড়। অন্যদিকে দীপিকা অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী এবং তাদের কন্যা দুয়া।

সম্প্রতি এই দুই তারকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় দীপিকা একটি গাড়িতে বসে আছেন এবং সেখানে রণবীর কাপুর প্রবেশ করছেন। রণবীরকে দেখে দীপিকা উঠে দাঁড়ান এবং তাকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, দীপিকা নিজের পাশে রণবীরকে বসার জন্য জায়গা করে দেন।

এই দৃশ্য দেখে নেটিজেনরা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় জুটি ‘নয়না’ ও ‘বানি’র কথা স্মরণ করেছেন। তাদের পুরোনো বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানবোধ আবারও অনুরাগীদের মুগ্ধ করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১১

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১২

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৩

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৪

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৫

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৬

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৭

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৮

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৯

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

২০
X