বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে

ঈশিকা দে ও আরিয়ান খান । ছবি : সংগৃহীত
ঈশিকা দে ও আরিয়ান খান । ছবি : সংগৃহীত

ছবি শিকারিদের সামনে বরাবরই গম্ভীর মুখ তার। শাহরুখ-পুত্র আরিয়ান খান কি কখনও হাসেন না? এই প্রশ্ন বহুবার উঠেছে দর্শক ও অনুরাগীদের মধ্যে। কিন্তু ক্যামেরার বাইরের আরিয়ান নাকি একেবারেই উল্টো মানুষ। হাসিখুশি, আন্তরিক ও মাটির মানুষ। এমনই দাবি করলেন ভারতীয় বাংলার অভিনেত্রী ঈশিকা দে। যিনি সম্প্রতি অভিনয় করেছেন আরিয়ানের পরিচালনায় তৈরি ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ।

চরিত্রের দৈর্ঘ্য স্বল্প হলেও সিরিজের ক্লাইম্যাক্স দৃশ্যে দর্শকদের চমকে দিয়েছেন ঈশিকা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, আরিয়ান একদম ‘সুইটহার্ট’। মাটিতে পা রেখে চলতে জানেন। খুব আন্তরিক পরিচালক।

শাহরুখ খানের ছেলে হয়েও সেটে কোনো বিশেষ তকমা বয়ে বেড়ান না আরিয়ান, জানালেন ঈশিকা।

এক ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটা ঘরে শুট করছিলাম। পাঁচটা চেয়ার, অথচ অভিনেতা দশজন। তখন আরিয়ান ঘরে ঢুকে প্রথমেই মাটিতে বসে পড়েন। শাহরুখ-পুত্র বলে কোনও অহঙ্কার নেই ওর মধ্যে। ক্যামেরার সামনে গম্ভীর মুখ, কিন্তু বাস্তবে খুবই মিষ্টি ও শিশুসুলভ।‘

তবে প্রথমে আরিয়ানকে নিয়ে ইতিবাচক ধারণা ছিল না তার। ঈশিকা আরও বলেন, ‘অডিশনের আগে আমি খুব একটা উত্তেজিত ছিলাম না। ভাবিনি সুযোগ পাব। কিন্তু ভাগ্য সহায় ছিল। বলিউডে বহিরাগত হয়েও ক্লাইম্যাক্স দৃশ্যে অভিনয়ের সুযোগ পাওয়া আমার কাছে বড় প্রাপ্তি।‘

সিরিজটির প্রযোজনা করেছেন গৌরী খান ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ। আরিয়ানের মধ্যে বাবার বেশকিছু গুণও খুঁজে পেয়েছেন ঈশিকা।

তার কথায়, ‘দু’জনেই আন্তরিক, পরিশ্রমী। আর আরিয়ানও শাহরুখের মতোই উষ্ণভাবে আলিঙ্গন করেন। শুটিং শেষে তিনি সবাইকে জড়িয়ে ধরতেন। সেটে প্রত্যেকের প্রতিই ছিল তর শ্রদ্ধা ও ভালোবাসা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X