বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সালমানের মুখে আরিয়ানের প্রশংসা

সালমান খান ও আরিয়ান খান । ছবি : সংগৃহীত
সালমান খান ও আরিয়ান খান । ছবি : সংগৃহীত

সৌদি আরবের ঝলমলে মঞ্চে একসঙ্গে দেখা গেল শাহরুখ, সালমান ও আমিরকে। দীর্ঘদিন পর একই ফ্রেমে তিন সুপারস্টার, আর সেখানে উজ্জ্বল মুহূর্ত তৈরি হয় যখন সালমান খান প্রকাশ্যে প্রশংসা করলেন শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালনা দক্ষতার। বলিউডের রাজপুত্রদের এই মিলনমেলা যেন হয়ে উঠল তারকা-আবেগ আর বন্ধুত্বের এক অনন্য সাক্ষী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সে অনুষ্ঠানে সালমান বলেন, ‘আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে; এটা ওর প্রথম পরিচালনা। দারুণ কাজ করেছে ও। যদিও আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায়, আমি চাই ও সামনেও আসুক। আমার বিশ্বাস, যদি আরিয়ান তার বাবাকে ছাপিয়ে যায়, শাহরুখই সবচেয়ে বেশি খুশি হবে।’

উত্তরে শাহরুখ খান রসিকতা করে বলেন,‘যদি সালমানের ছেলে থাকত, আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক। তবে সত্যি বলতে, এই প্রজন্ম ভিডিও এবং প্রযুক্তি সম্পর্কে অনেক সচেতন, যা আরিয়ানের কাজেও স্পষ্ট।’

উল্লেখ্য, বলিউডের অন্দরমহলের নানা দিক তুলে ধরেছেন আরিয়ান তার সিরিজে। নেপোটিজম থেকে শুরু করে বিতর্কিত ঘটনাও জায়গা পেয়েছে এতে। সিরিজের একটি সংলাপে সমীর ওয়াংখেড়ে ইস্যু নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি। এ নিয়ে ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন এবং সিরিজটি নিষিদ্ধের আবেদন জানান। পরে তা খারিজ হয়ে যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X