কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

নায়িকাদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন গোবিন্দ, বিস্ফোরক মন্তব্য স্ত্রী সুনীতার

নায়িকাদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন গোবিন্দ, বিস্ফোরক দাবি স্ত্রী সুনীতার
ছবি : সংগৃহীত

বলিউড তারকা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা আবারও স্বামীর বিরুদ্ধে তোপ দেগেছেন। নতুন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গোবিন্দ ভালো ছেলে, ভালো ভাই, কিন্তু ভালো স্বামী নন।’

বিনোদনভিত্তিক ওয়েবসাইট পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘তারকার স্ত্রী হওয়া খুবই কঠিন। গোবিন্দ একজন হিরো— তিনি নিজের স্ত্রীর চেয়ে নায়িকাদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছেন। একজন তারকার স্ত্রীকে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। এটা বুঝতে আমার ৩৮ বছর লেগেছে, যৌবনে বুঝিনি।’

তিনি আরও বলেন, ‘মানুষ তরুণ বয়সে ভুল করে, আমি করেছি, গোবিন্দও করেছে। কিন্তু বয়স বাড়লে সেই একই ভুলগুলো ভালো লাগে না। একটা সুন্দর পরিবার, ভালো স্ত্রী আর সন্তান থাকা সত্ত্বেও কেন সেই ভুলগুলো বারবার করতে হবে?’

গোবিন্দর কথিত পরকীয়ার গুঞ্জন প্রসঙ্গে সুনীতা বলেন, ‘আমি শুনেছি, কিন্তু নিজের চোখে না দেখা পর্যন্ত কাউকে দোষারোপ করব না। শুনেছি, একজন মারাঠি অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে।’

সুনীতা বলেন, ‘গোবিন্দ ভালো ছেলে, ভালো ভাই, কিন্তু ভালো স্বামী নন। তাই পরের জন্মে আমি তাকে স্বামী হিসেবে চাই না।’

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই গোবিন্দ–সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর বের জয়, সুনীতা নাকি কয়েক মাস আগে আলাদা থাকার নোটিশ পাঠিয়েছিলেন, যদিও পরে বিষয়টি থেমে যায়।

তবে গণেশ চতুর্থীতে তারা একসঙ্গে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে সেই সব গুঞ্জনে ইতি টানেন। সুনীতা তখন বলেছিলেন, ‘কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না।’

গোবিন্দ ও সুনীতা ১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন। তাদের প্রথম সন্তান টিনার জন্মের পরেই বিয়ের খবর প্রকাশ্যে আসে। ১৯৯৭ সালে জন্ম নেয় তাদের পুত্র যশবর্তন।

দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন নিয়ে বারবার খবরের শিরোনাম হলেও বলিউডের অন্যতম দম্পতি হিসেবেই রয়ে গেছেন গোবিন্দ ও সুনীতা আহুজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X