বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রূপে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া I ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া I ছবি : সংগৃহীত

হলিউডে নিজের শক্ত পোক্ত জায়গা করে নেওয়ার দীর্ঘদিন পর আবার বলিউডে ফিরেছেন দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার তাকে পর্দায় দেখা যাবে দক্ষিণী নির্মাতা এস এস রাজামৌলির নির্মিতব্য সিনেমা ‘গ্লোবট্রটার’-এ।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে এই ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক। পোস্টারটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় যেন প্রশংসার বন্যা বয়ে গেছে। তারকা থেকে শুরু করে ভক্ত সকলেই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত। প্রথম পোস্টারেই এক ভিন্ন রূপে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা।

বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত সেই পোস্টারটিতে দেখা যায়, হলুদ শাড়ি পরে এক হাতে বন্দুক তাক করে গুলি ছুঁড়তে। পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।’

এদিকে, প্রিয়াঙ্কাকে ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি নিজেই। তিনি লিখেছেন, ‘যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X