বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

নতুন লুকে রণবীরকে যা বললেন দীপিকা

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং I ছবি: সংগৃহীত
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং I ছবি: সংগৃহীত

বলিউডে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রেমের গল্প যেন রূপকথার মতো। পর্দার বাইরে থেকেও তাদের সম্পর্কের রসায়ন আলো কাড়ে অন্তর্জালের প্রতিটি কোণ থেকে। সম্প্রতি স্বামীর নতুন ‘ধুরন্ধর’ লুক দেখে যেন আর নিজেকে সামলাতে পারেননি দীপিকা। এক মন্তব্যেই ভক্তদের হৃদয়ে ঝড় তুলে দিয়েছেন বলিউড এই সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীপিকার নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে রণবীরের এক ছবির নিচে তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ওহ সো এডিবল!’

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর বলিউড ছবি 'ধুরন্ধর'। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও সারা অর্জুনের মতো তারকারা।

ছবি মুক্তির প্রাক্কালে রণবীরের নতুন যে লুকটি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে- কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি।

এই 'ধুরন্ধর' অবতারেই ফের স্বামীর প্রেমে পাগলপারা হয়ে উঠলেন দীপিকা! কমেন্টে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। ভক্তরা বলছেন, ভালোবাসার সেরা সময় এখনও পার করছেন দীপিকা-রণবীরের জুটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X