বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রণবীর সিংয়ের বিরুদ্ধে নিষিদ্ধের ঘোষণা

রণবীর সিং । ছবি : সংগৃহীত
রণবীর সিং । ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোর অভিযোগে এই অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার ঘোষণা দিয়েছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা এফডব্লিউআইসিই।

সোমবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংস্থাটির প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত জানান গত ১১ এপ্রিল ফারহান আখতার আনুষ্ঠানিকভাবে রণবীর সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অভিনেতা। এতে ছবির কাজ ও প্রযোজনায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে বিষয়টি নিয়ে দুই পক্ষের বক্তব্য শোনার চেষ্টা করা হয়। প্রযোজক রিতেশ সিধওয়ানি বৈঠকে উপস্থিত ছিলেন এবং ফারহান আখতার লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন। তবে রণবীর সিংকে একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি বলে দাবি সংগঠনের।

পরে অভিনেতার টিম ইমেইলের মাধ্যমে জানায় এ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার ফেডারেশনের নেই।

সংস্থার সভাপতি বিএন তিওয়ারি বলেন ‘একটি সিনেমার সঙ্গে হাজারো কর্মীর জীবিকা জড়িয়ে থাকে। কোনো ছবির কাজ হঠাৎ বন্ধ হয়ে গেলে জুনিয়র শিল্পী থেকে শুরু করে দৈনিক মজুরিভিত্তিক কর্মীরাও আর্থিক ক্ষতির মুখে পড়েন।’

এরপরই ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত রণবীর সিংয়ের সঙ্গে তাদের সদস্যরা কাজ করবেন না।

এই বিতর্কের কেন্দ্রে রয়েছে প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতির অভিযোগ। সূত্রের খবর ‘ডন ৩’ ছবির কাজে ইতিমধ্যেই বিপুল অঙ্কের বিনিয়োগ করা হয়েছিল। তবে আলোচনার মাধ্যমে এখনো সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X