বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

মানসিক প্রশান্তি নিয়ে যা বললেন রণবীর সিং

রণবীর সিংI ছবি: সংগৃহীত
রণবীর সিংI ছবি: সংগৃহীত

বলিউডে যখন সাফল্যের সংজ্ঞা নতুন করে লেখা হচ্ছে, তখন সেই গল্পের কেন্দ্রবিন্দুতে একটাই নাম— রণবীর সিং। পর্দায় ঝাঁঝালো উপস্থিতি, সংলাপে আগুন আর বক্স অফিসে দুর্দান্ত দাপট— সব মিলিয়ে যেন রণবীরের সময়টাই এখন ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত অধ্যায়। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া তার সাম্প্রতিক সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলে প্রমাণ করেছে, তিনি কেবল তারকা নন, বরং একটি চলমান ব্র্যান্ড।

অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের মতো শক্তিশালী অভিনয়শিল্পীদের সঙ্গে টানটান লড়াইয়ে রণবীর নিজেকে মেলে ধরেছেন আরও পরিণত ও ভয়ংকর রূপে। আর সাফল্যের এই রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে নতুন উত্তেজনা— ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় কিস্তি। আগামী ১৯ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা এই সিক্যুয়েল ঘিরে ইতোমধ্যেই দর্শক-অনুরাগীদের মাঝে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও প্রত্যাশার ঝড়।

তবে ব্যস্ততা আর খ্যাতির মাঝে নিজের মানসিক প্রশান্তি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন রণবীর। তিনি জানান, জীবনের গতি যখন খুব বেশি বেড়ে যায় এবং সব কিছু যখন পাগলাটে মনে হয়, তখন তিনি একটু স্থিরতা ও নীরবতা খোঁজেন।

রণবীর জানান, দুবাইয়ের আবুধাবি তার অত্যন্ত প্রিয় একটি জায়গা। যখনই তিনি মানসিক চাপে থাকেন বা নিজেকে সময় দিতে চান, তখন তিনি সেখানে চলে যান।

আল আইন ওসিসে হাঁটাহাঁটি করা বা সাদিয়াত বিচ ক্লাবের পুলের ধারে বিশ্রাম নেওয়া তাকে নতুন করে শক্তি জোগায়। পর্দায় চঞ্চল ও এনার্জেটিক হিসেবে পরিচিত হলেও, রণবীর জানান যে ভ্রমণ তার ভেতরের শান্ত ও কৌতূহলী দিকটিকে জাগিয়ে তোলে। বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সংস্কৃতি নিয়ে পড়ার কারণে বিভিন্ন দেশের মানুষ ও তাদের সংস্কৃতি সম্পর্কে জানার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে।

রণবীরের মতে, ভ্রমণ মানুষকে বিনয়ী করে তোলে।এটি মানুষকে বুঝতে শেখায় যে এই পৃথিবীটা কত বিশাল আর আমাদের ব্যক্তিগত জগতটা কত ছোট।

পরিকল্পনা আর মুহূর্তের আবেগ— দুটোর মাঝেই যেন রণবীর সিংয়ের জীবনের আসল রোমাঞ্চ। ভ্রমণের বেলায় আগেভাগে সব গুছিয়ে নিতে ভালোবাসলেও, কখনো কখনো মনের ডাকেই হঠাৎ বদলে যায় গন্তব্য।

ঠিক যেমন তার সিনেমার চরিত্রগুলো— পরিকল্পিত হলেও চমকে দিতে জানে, আবার প্রয়োজনে হঠাৎ সিদ্ধান্তেই বাজিমাত করে। হয়তো এ কারণেই পর্দার বাইরে রণবীর যেমন প্রাণবন্ত, পর্দায় তেমনি অপ্রত্যাশিত ও অনন্য।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X