বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

সোনম কাপুর I ছবি: সংগৃহীত
সোনম কাপুর I ছবি: সংগৃহীত

বি-টাউনে বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল সোনম কাপুর ফের দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন। অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটালেন অনিল-কন্যা নিজেই। বছরের শেষ প্রহরে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বেবি বাম্পসহ একাধিক ছবি প্রকাশ করে তিনি নিশ্চিত করলেন সেই বহুদিনের প্রতীক্ষিত সুখবর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রকাশিত সে ছবিগুলোতে গোলাপি রঙের স্কার্ট ও ম্যাচিং টপে দেখা যায় সোনমকে। দু’হাতে স্নেহ ভরে আগলে রেখেছেন তার স্ফীতোদর। আর ছবির ক্যাপশনে লিখেছেন কেবলমাত্র একটি শব্দ—‘মা’, যা মুহূর্তেই ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।

স্ত্রীর এই বিশেষ মুহূর্তে উচ্ছ্বাস লুকাননি স্বামী আনন্দ আহুজাও। মন্তব্যঘরে খুনসুটি করে তিনি লিখেছেন—‘এবার দ্বিগুণ ঝামেলা’। অন্যদিকে আবার পরক্ষণেই স্ত্রীর প্রতি ভালোবাসা ছড়িয়ে লিখেছেন, ‘তুমি একজন সুন্দরী মা।’

সোনম ও আনন্দ দম্পতির প্রথম সন্তান বায়ুর বর্তমান বয়স মাত্র তিন বছর। মা হওয়ার পর থেকেই অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। মূলত মাতৃত্ব ও সন্তানকে সময় দেওয়ার জন্যই বিরতি নিয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালে ক্রাইম-থ্রিলার ‘ব্লাইন্ড’ সিনেমা দিয়ে ফের পর্দায় ফেরেন সোনম কাপুর।

২০২৩-এর পর আর নতুন করে কোনো সিনেমার ঘোষণা না দিয়ে অনেকটাই অন্তরালে চলে গিয়েছিলেন সোনম।

দীর্ঘবিরতির পর, দ্বিতীয়বারের মতো মাতৃত্বের খবর প্রকাশের ছবিগুলো দিয়ে ফের একবার আলোচনায় আসেন সোনম। ভক্তরাও তাকে প্রতিনিয়ত ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X