বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই : তাপসী পান্নু

তাপসী পান্নু । ছবি : সংগৃহীত
তাপসী পান্নু । ছবি : সংগৃহীত

দীর্ঘ এক দশক প্রেমের পর ২০২৩ সালে ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। বিয়ের তিন বছর পার হলেও সম্প্রতি এক মন্তব্যে তিনি জানিয়েছেন, মাঝে মাঝেই নাকি তিনি ভুলে যান যে তিনি বিবাহিত! তবে এই মন্তব্যের পেছনে দাম্পত্য কলহের কোনো ইঙ্গিত নেই, বরং স্বামীর সঙ্গে সুখী, সুন্দর ও সাবলীল সম্পর্কের কথাই তুলে ধরেছেন এই অভিনেত্রী।

দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে তাপসী জানান, বিয়ে তার জীবনে বড় কোনো পরিবর্তন আনেনি। তার ভাষায়, ‘আমার স্বামী কখনো এই সম্পর্ককে বোঝা হতে দেননি। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল—সবকিছু যেন আগের মতোই থাকে। সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না। আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই।’

বিয়ে নিয়ে নিজেকে কিছুটা ‘সেকেলে’ বা পুরোনোপন্থি বলেও দাবি করেন তাপসী। তার বিশ্বাস, বিয়ে হলো আজীবনের এক পবিত্র বন্ধন। একই সঙ্গে তিনি এমন কোনো জীবনসঙ্গী চাননি, যিনি কেবল তার কথায় সায় দিয়ে চলবেন বা হ্যাঁ-তে হ্যাঁ মেলাবেন। তাপসীর মতে, দুজনের এই বাস্তববাদী মানসিকতার কারণেই তার ও মাথিয়াসের সম্পর্ক দীর্ঘকাল ধরে এতটা দৃঢ় ও প্রাণবন্ত রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X