বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রোলের জবাবে যা বললেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং । ছবি : সংগৃহীত
অরিজিৎ সিং । ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত ২৭ জানুয়ারি এক আকস্মিক বার্তায় তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নতুন সিনেমার গানে কণ্ঠ দেবেন না তিনি। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় অরিজিতের এমন সিদ্ধান্তে তাঁর কোটি কোটি অনুরাগী যেমন মুষড়ে পড়েছেন, তেমনি নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ট্রোল।

অবসরের কারণ স্পষ্ট না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অরিজিৎ। শুধুমাত্র প্রকৃত শ্রোতাদের উদ্দেশে তিনি লেখেন, “এই মেসেজটি শুধুমাত্র আমার শ্রোতাদের জন্য। যদি আপনি শ্রোতা না হন, তাহলে দয়া করে এটি পড়বেন না। কারণ আপনার প্রয়োজন নেই।” এই ‘নিষ্ঠুর এবং নির্দয় পৃথিবীতে’ তাঁকে ভালোবাসার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নতুন কোনো অ্যাসাইনমেন্ট না নিলেও অরিজিতের কণ্ঠ এখনই থেমে যাচ্ছে না। তিনি জানিয়েছেন, তাঁর অনেক গানের কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গিয়েছে। শিল্পী বলেন, “আপনারা জানেন যে অনেক গান এখনও রিলিজ বাকি আছে। অনেক অসমাপ্ত গান রয়েছে, সেগুলো সম্পূর্ণ হলে তবে মুক্তি পাবে। হয়তো সারা বছর ধরে চলবে।”

ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অরিজিৎ লেখেন, “শ্রোতা হিসেবে আপনারা আমাকে যে অগাধ ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি আর প্লেব্যাকের নতুন কোনো দায়িত্ব নেব না। আমি এখানেই শেষ করছি। এটি একটি দুর্দান্ত জার্নি ছিল।”

অরিজিতের এই প্রস্থান সংগীত জগতে একটি বড় শূন্যতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রোল বা সমালোচনাকে গুরুত্ব না দিয়ে তিনি এখন তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করতেই বেশি আগ্রহী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X