কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত

বিশ্বের বর্তমান অস্থির পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।

রোববার (২ মার্চ) সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রকাশিত ওই ভিডিওতে নোরা বলেন, তিনি বর্তমানে ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি তাকে মানসিকভাবে ব্যথিত করছে। সেখানকার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য কষ্টদায়ক বলেও মন্তব্য করেন তিনি।

নোরা ফাতেহি জানান, বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে চলতে থাকা সংঘাত ও ট্র্যাজেডির কারণে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে- এমন আশঙ্কাও মানুষের মনে ভীতি সৃষ্টি করছে বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি যেন না হয়- এটাই কাম্য। এই কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, প্রার্থনা করা এবং মানসিক শক্তি জোগানোই সবচেয়ে জরুরি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব হয়তো একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে মানসিক ও অর্থনৈতিক-দুইভাবেই পড়তে পারে।’

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X