বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

প্লেব্যাক নিয়ে শ্রেয়ার কড়া বার্তা

শ্রেয়া ঘোষাল । ছবি : সংগৃহীত
শ্রেয়া ঘোষাল । ছবি : সংগৃহীত

ভারতের জাদুকরী সুরেলা কণ্ঠের অধিকারিণী শ্রেয়া ঘোষাল এবার উঠে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে আলোচনায় ছিলেন অরিজিৎ সিং। এবার সেই রেশ কাটতে না কাটতেই নিজের সংগীতজীবন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া।

বলিউডের জনপ্রিয় গান চিকনি চামেলির মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না— এমন দৃঢ় অবস্থানের কথা প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দেওয়া শ্রেয়ার এই ঘোষণায় সংগীত অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়, যা ছোটরা না বুঝে গাওয়ায় তিনি অস্বস্তি বোধ করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে অনেক ব্যবহারকারীই শ্রেয়ার এই মন্তব্যের বিরোধিতা করে তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেন। তাদের দাবি ছিল, শ্রেয়া নিজেই এমন অনেক গান কনসার্টে গেয়ে থাকেন।

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন। শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।

নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রেয়া আরও জানান, যখন তিনি ওই গানটি গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের অনেক শব্দের গভীর অর্থ তিনি তখন পুরোপুরি অনুধাবন করতে পারেননি। সময়ের সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন আর এ ধরনের কাজে সায় দেবেন না তিনি।

শিল্পী আরও জানান, ‘চিকনি চামেলি’র জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক অশালীন বা আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও তাকে এমন গান গাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X