বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল । ছবি : সংগৃহীত
শ্রেয়া ঘোষাল । ছবি : সংগৃহীত

ভারতের সংগীতজগতে এক অনন্য নাম শ্রেয়া ঘোষাল। মাত্র ১৬ বছর বয়সে এক রিয়েলিটি শো থেকে শুরু হওয়া তার যাত্রা আজ তাকে এনে দিয়েছে খ্যাতি, সম্মান এবং বিপুল সম্পদের মালিকানা। কিশোরী বয়সে প্রতিভার ঝলক দেখিয়ে তিনি জয় করেছিলেন সা রে গা মা পা-এর মঞ্চ। সেই মঞ্চ থেকেই তার কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানশালী। আর সেখান থেকেই শুরু হয় এমন এক পথচলা, যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।

২০০২ সালে সঞ্জয়লীলা বানশালীর পরিচালনায় নির্মিত সিনেমা ‘দেবদাস’-এ প্লেব্যাক করার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে শ্রেয়ার। প্রথম কাজেই অসাধারণ সাফল্য পেয়ে সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই গায়িকাকে।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ২০টির বেশি ভাষায় তিন হাজারেরও বেশি গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়েছেন বিশ্বের অগণিত শ্রোতা। বাংলা, হিন্দি, তামিল, তেলুগু থেকে শুরু করে বিভিন্ন ভাষার সিনেমায় সমান জনপ্রিয় তিনি। ব্যক্তিগত জীবনেও স্থিরতা খুঁজে পেয়েছেন এই গায়িকা। ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেন শ্রেয়া। বর্তমানে তারা এক পুত্রসন্তানের বাবা-মা।

সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট ও স্টেজ শো করেও বিপুল অর্থ উপার্জন করেন তিনি। ভারতের মুম্বাই ও কলকাতায় রয়েছে তার বিলাসবহুল আবাসন। গাড়ির সংগ্রহেও কমতি নেই— তার গ্যারেজে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ বেঞ্জের মতো দামি গাড়ি।

এদিকে ভারতীয় বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। গানের সম্মানী, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি এই বিপুল সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই গায়িকা। এর ফলে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। এই তালিকায় তার আগে রয়েছেন সংগীত জগতের কিংবদন্তি এ আর রহমান। আর শ্রেয়ার পরেই অবস্থান করছেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X