বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক : শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোষাল। ছবি : সংগৃহীত
শ্রেয়া ঘোষাল। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। হিন্দি বা বাংলা একের পর এক হিট গান উপহার দিয়ে তিনি এখন অবস্থান করছেন দর্শক প্রিয়তার শীর্ষে । শুধু তাই নয়, তার সুরের জাদুতে মুগ্ধ আট থেকে আশি বছরের শ্রোতারাও। তবে এবার ভিন্ন এক কারণে আলোচনায় এসেছেন শ্রেয়া। নারী দিবসে ভারতীয় সংগীত জগতে লিঙ্গবৈষম্যের বিষয়ে সরব হয়েছেন এই গায়িকা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকার দেন শ্রেয়া। আর সেখানেই তিনি ভারতীয় সংগীতজগতে নারীদের অবস্থান নিয়ে কথা বলেন। আশা ভোঁসলে থেকে লতা মঙ্গেশকর– সবার কথা উল্লেখ করেন তিনি। শ্রেয়ার দাবি, ‘সমাজব্যবস্থার আসল চেহারা ভারতীয় সংগীতজগতেও ফুটে উঠছে। সংগীতজগৎ বেশ পিতৃতান্ত্রিক। সেরা গানগুলোর তালিকায় থাকা বেশিরভাগ পুরুষ শিল্পীর গাওয়া। সেরা পঞ্চাশটির মধ্যে হয়তো ৬-৭টি গান কোনো গায়িকার গাওয়া। সমতা ঠিক এতটাই। আগে অবশ্য আমাদের দেশে এমন ছিল না। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এগুলো।’ শ্রেয়ার মতে, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের যুগে এমন লিঙ্গবৈষম্য তুলনামূলক অনেকটা কম ছিল। এ বিষয়ে গায়িকা বলেন, ‘লতা এবং আশার সময় দেখুন। তারা গায়কদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। তারা বছরে অনেক বেশি গান গাইতেন। প্রায় ১০ বছর ধরে পরিস্থিতি বদলে গিয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি সম্পর্কে সবাই সব কিছু বুঝতে পারবেন বলেই মনে করছেন শ্রেয়া।‘ এর আগে ‘রাউঞ্চি’ গান নিয়ে বিতর্কে মুখ খুলেছিলেন শ্রেয়া। দিয়েছেন সমালোচনার জবাবও। সম্প্রতি রাজ শামানির পডকাস্টে বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও তিনি রেকর্ড করবেন না। তার কথায়, এই গান গেয়েছেন ভাবলেই লজ্জা হয়। গান বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতনতা জরুরি বলেও দাবি শ্রেয়ার। আত্মপক্ষ সমর্থনে শ্রেয়া আরও বলেন, ‘চিকনি চামেলি’ গানটির নাকি গভীর অর্থ পুরোপুরি বুঝতে পারেননি। সেই সময় তার বয়স ও অভিজ্ঞতাও অনেক কম ছিল। তাই এমন গান গেয়ে ফেলেছেন। তবে বর্তমানে বয়স, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে, তাই আর এমন গান ভুলেও গাইবেন না শ্রেয়া।

তিনি আরও দাবি করেন, ‘চিকনি চামেলি’র পরেও নারীদের অসম্মানজনক নানা গান গাওয়ার প্রস্তাব পান। সুরকার বন্ধুও নাকি অশালীন গানের প্রস্তাব দিয়েছিলেন। সেসব গান তিনি সাফ নাকচ করে দেন।

বর্তমানে আমাল মালিকের সঙ্গে ‘ইয়াহিন গুজার দু’ গানে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া। এদিকে ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুরে’র কথাও ঘোষণা করেছেন শিল্পী। ভারত, আমেরিকা, আবুধাবিতেও রয়েছে অনুষ্ঠানের ভাবনা। তবে ওয়ার্ল্ড ট্যুরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেননি এই সুন্দরী ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X