বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

মাঝেমধ্যে আমারও খুব বিরতি নিতে ইচ্ছে করে: শ্রেয়া ঘোষাল 

শ্রেয়া ঘোষাল  । ছবি : সংগৃহীত
শ্রেয়া ঘোষাল  । ছবি : সংগৃহীত

বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণা ভক্তদের মনে বিষাদের সুর ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার যেন বিনোদন জগতের আকাশে আবারও কালো মেঘের ঘনঘটা! অরিজিতের পথে হেঁটেই কি তবে সুরের ভুবনকে বিদায় জানাবেন ভারতের সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল?সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়ার করা কিছু বিস্ফোরক মন্তব্য এখন টলিপাড়া থেকে বলিপাড়া, সর্বত্রই যেন এক বড়সড় আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত সেই সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ‘মাঝেমধ্যে আমারও খুব বিরতি নিতে ইচ্ছে করে। অরিজিৎ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছে। ও মন থেকে একজন প্রকৃত শিল্পী গান থেকে কী উপার্জন হলো বা হলো না, সেটা ও কখনও ভাবে না। ও শুধু সেটাই করে যা ওকে মানসিক প্রশান্তি দেয়।’

অরিজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রেয়া আরও বলেন, ‘সংগীতের প্রতি এই যে গভীর মমতা, এটাই শ্রোতাদের সঙ্গে ওর যোগসূত্র তৈরি করে দেয়। ওর কাছে গান সবকিছুর ঊর্ধ্বে। অরিজিতের এই সিদ্ধান্ত আমাকেও ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।’

‘লিপ সিঙ্ক’ বা ঠোঁট মেলানোর সংস্কৃতি নিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন এই শিল্পী। তিনি জানান, যে দিন তাকে বাধ্য হয়ে এমন কিছু করতে হবে, সেদিনই তিনি গান ছেড়ে দেবেন। শুধু তাই নয়, ‘চিকনি চামেলি’র মতো চটুল লিরিকের গান ভবিষ্যতে আর না গাওয়ার ব্যাপারেও নিজের অনড় অবস্থানের কথা জানান তিনি।

শ্রেয়া ও অরিজিৎ অসংখ্য সুপারহিট গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারের ক্লান্তি আর সমসাময়িক সঙ্গীত ভাবনার পরিবর্তন থেকেই কি তবে শ্রেয়াও অরিজিতের মতো দীর্ঘ বিরতির পথে হাঁটছেন? গায়িকার সাম্প্রতিক এই মন্তব্যে এখন সেই জল্পনাই তুঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X