বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জুনিয়র এনটিআরকে ঘিরে উন্মাদনা, ভক্তদের সামলাতে পুলিশের লাঠিচার্জ

জুনিয়র এনটিআর । ছবি : সংগৃহীত
জুনিয়র এনটিআর । ছবি : সংগৃহীত

ভারতের বেঙ্গালুরু-তে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান মুহূর্তেই রূপ নেয় বিশৃঙ্খল দৃশ্যে। দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার জুনিয়র এনটিআর-কে একনজর দেখতে হাজারো ভক্ত ভিড় জমালে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। উপচে পড়া জনসমাগমে তৈরি হয় চরম হুড়োহুড়ি, আর সেই ভিড় সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে চালানো হয় লাঠিচার্জ। সেসময় উদ্বোধনের আনন্দমুখর আয়োজন মুহূর্তেই পরিণত হয় উত্তেজনাপূর্ণ নাটকীয় ঘটনায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত রোববার সেই হাসপাতাল প্রাঙ্গণে ভক্তদের ভিড়ে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয় তারকাকে একনজর দেখতে আসা মানুষের চাপে সেখানে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে এনটিআরকে দেখতে হাজার হাজার ভক্ত হুড়োহুড়ি শুরু করলে একটি চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) ভেঙে পড়ে। জনস্রোতের চাপে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে; একজন ভক্ত চলন্ত সিঁড়ির ওপর পড়ে গিয়ে আহত হন।

এছাড়াও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে পথ তৈরি করতে হিমশিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে লাঠিচার্জ করে ভক্তদের ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি বিতর্ক তৈরি করেছে ব্যাপক। হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই এই ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি হাসপাতালের ভেতর এত মানুষের প্রবেশের অনুমতি কীভাবে দেওয়া হলো।

সবশেষ জুনিয়র এনটিআরকে দেখা যায় ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ওয়ার টু’-তে। এই সিনেমার মাধ্যমেই তার বলিউডে অভিষেক হয়। এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করেন হৃতিক রোশন , কিয়ারা আদভানিসহ আরও অনেকে। এছাড়া বর্তমানে তিনি ‘ড্রাগন’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X