বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’

মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’। ছবি : সংগৃহীত
মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’। ছবি : সংগৃহীত

বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার-২’ বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি অভিনীত এই ছবিটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই পাইরেসির কবলে পড়ে যায়। মুক্তির দিন ১৪ আগস্ট দুপুরেই সিনেমাটির এইচডি প্রিন্ট ফাঁস হয়ে যায় বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট ও টেলিগ্রাম চ্যানেলে।

বিশেষ করে এইচডিহাব৪ইউ নামের একটি পাইরেসি সাইটে ছবিটি ৪৮০পি, ৭২০পি এবং ১০৮০পি কোয়ালিটিতে ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইন স্ট্রিমিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মুক্তির পরপরই ‘ওয়ার-২ ফ্রি ডাউনলোড’ সার্চ টার্ম সার্চ ইঞ্জিনে ট্রেন্ডিং হতে শুরু করে। পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা, সিনেফ্রিকসহ একাধিক সাইটে দ্রুত ছড়িয়ে পড়ে ছবির অবৈধ কপি। এরপর মুহূর্তেই লিঙ্ক পৌঁছে যায় সোশ্যাল মিডিয়া ও বড় বড় টেলিগ্রাম চ্যানেলে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছবির প্রথম দিনের বক্স অফিস আয়কে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে। ‘ওয়ার-২’ এর টিম এবং হৃতিক, এনটিআর ও কিয়ারা ভক্তরা নেটদুনিয়ায় আহ্বান জানাচ্ছেন— ‘থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড এড়িয়ে চলুন। পাইরেসি সরাসরি বক্স অফিস আয়ে প্রভাব ফেলে।’

‘ওয়ার-২’ পরিচালনা করেছেন আয়ান মুখার্জি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ এই ছবিতে ভারত-পাক সংঘাতের পটভূমিতে এগিয়ে যায় কাহিনি। হিন্দি, তামিল ও তেলেগু— তিন ভাষায় মুক্তি পেয়েছে ২০০ কোটি রুপি বাজেটের এই বিগ বাজেট সিনেমা।

ট্রেলারে হৃতিক রোশনের দুর্দান্ত অ্যাকশন, জুনিয়র এনটিআর-এর নতুন রূপ এবং কিয়ারার গ্ল্যামারাস উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মন কেড়েছে। বিশ্লেষকরা আশা করছেন, পাইরেসির ধাক্কা সামলেও ছবিটি প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X