বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি

সেলিম খান ও সালমান খান । ছবি : সংগৃহীত
সেলিম খান ও সালমান খান । ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খান, যার কলমে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী সিনেমার গল্প। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেই প্রিয় মুখকে ঘিরে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে গত ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েক দিন ভেন্টিলেশনে থাকার পর অবশেষে মিলেছে স্বস্তির খবর— চিকিৎসায় ধীরে ধীরে সাড়া দিচ্ছেন এই প্রবীণ শিল্পী, আর তাতেই ভক্ত-অনুরাগীদের মনে ফিরছে আশার আলো।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেলিম খানের বর্তমান অবস্থা স্থিতিশীল। তিনি এখন উঠে বসতে পারছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তার সুস্থতার খবরে খান পরিবারে স্বস্তির আমেজ বিরাজ করছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ দিনের মধ্যেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে।

এর আগে চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেত্রী ডেইজি শাহ জানিয়েছিলেন যে, প্রবীণ এই শিল্পী দ্রুত সেরে উঠছেন। তবে বাবার অসুস্থতার খবরাখবর প্রকাশ্যে আসা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। হাসপাতালে সেলিম খান ভর্তি হওয়ার পর থেকেই পাপারাজ্জিরা সেখানে ভিড় জমান এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছিলেন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় না রেখে কেন এসব তথ্য বাইরে আসছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলিউড ভাইজান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X