বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৪৭ পিএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

সাইয়ারার পর মাধুবালার বায়োপিকে অনিত পাড্ডা

অনিত পাড্ডা। ছবি : সংগৃহীত
অনিত পাড্ডা। ছবি : সংগৃহীত

বলিউডে নতুন নক্ষত্রের উত্থান কখনো কখনো ঘটে খুবই নাটকীয়ভাবে। গত বছর ঠিক তেমনই এক ঝলকে দর্শকের নজর কাড়েন নবাগত অভিনেত্রী অনিত পাড্ডা। প্রথম সিনেমাতেই মিষ্টি হাসি, মায়াবী চাহনি আর সাবলীল অভিনয়ে তিনি যেন ঘোষণা দেন— বলিউডে দীর্ঘ পথ চলার জন্যই তার আগমন। আর সেই পথচলার পরবর্তী ধাপেই অপেক্ষা করছে এক বিশাল চ্যালেঞ্জ— ভারতীয় সিনেমার কিংবদন্তি তারকা মধুবালাকে পর্দায় জীবন্ত করে তোলা।

গত বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন অনিত পাড্ডা। সেই সাফল্যের পর এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন মধুবালার জীবন ও ক্যারিয়ারভিত্তিক একটি নাটকীয় বায়োপিকে। বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক অভিনেত্রীকে পর্দায় তুলে ধরার দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক হতে যাচ্ছে।

তবে শুরুতে এই বায়োপিকে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি-র কাছে। কিন্তু মাতৃত্ব ও ব্যস্ততার কারণে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর মধুবালার বড় ভক্ত অনিত পাড্ডাকে প্রস্তাব দেওয়া হলে এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যান তিনি।

ফিল্মফেয়ারের তথ্য অনুযায়ী, অনিত ইতোমধ্যে এই প্রকল্পে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। যদিও নির্মাতারা এখনো সিনেমার বিস্তারিত তথ্য এবং চূড়ান্ত কাস্টিং প্রকাশ করেননি। দর্শকদের জন্য বড় কোনো চমক রাখতেই এই গোপনীয়তা বজায় রাখা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে ‘সাইয়ারা’-এর পর নবাগত আহান পান্ডের বিপরীতে ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের নতুন সিনেমা ‘শক্তিশালিনী’-তেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিত পাড্ডা। মিষ্টি প্রেমিকার ইমেজ ভেঙে সেখানে তাকে দেখা যাবে একেবারে নতুন অবতারে। আগামী ক্রিসমাসে বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘শক্তিশালিনী’, যেখানে বক্স অফিসে মুখোমুখি হতে পারে শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর সঙ্গে।

সব মিলিয়ে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণের পথে হাঁটছেন অনিত পাড্ডা। আর এবার যদি তিনি মধুবালার কিংবদন্তি ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তুলতে পারেন, তবে বলিউডে তার জায়গা আরও পোক্ত হয়ে উঠবে— এমনটাই মনে করছেন সিনেপ্রেমীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X