বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফের রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খান। যার চোখের ভাষায় একসময় প্রেমে পড়েছিল প্রজন্মের পর প্রজন্ম। কিন্তু সময়ের স্রোতে সেই চিরচেনা রোমান্টিক নায়ক যেন হারিয়ে গিয়েছিল অ্যাকশন আর তুমুল উত্তেজনার ভিড়ে। ভক্তদের দীর্ঘশ্বাস জমে উঠেছিল একটাই প্রশ্নে— কবে ফিরবেন সেই পুরনো প্রেমিক শাহরুখ?

অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ এক দশক পর আবারও ভালোবাসার গল্পে ফিরছেন তিনি। অ্যাকশনের খোলস ভেঙে, আবেগ আর রোমান্সের নতুন আলোয় ফের নিজেকে মেলে ধরতে প্রস্তুত কিং খান। আর এই প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই তার ভক্ত মহুলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

জানা যায়, ‘কিং’ সিনেমার কাজ শেষ করেই বড়সড় ধামাকা দিতে চলেছেন শাহরুখ। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বক্স অফিসে ঝড় তুললেও সেখানে রোম্যান্সের চেয়ে অ্যাকশনের আধিপত্যই ছিল বেশি। এবার শোনা যাচ্ছে, শাহরুখ তার পরবর্তী মেগাবাজেট প্রজেক্টের জন্য সম্পূর্ণ রোম্যান্টিক একটি চিত্রনাট্য বেছে নিয়েছেন।

শাহরুখ ইতোমধ্যেই কয়েকজন লেখক ও পরিচালকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। একটি বিশেষ চিত্রনাট্য তার মন ছুঁয়ে গেছে। নতুন এই সিনেমাটি নাকি বাদশার ক্যারিয়ারের ব্লকবাস্টার ‘ম্যায় হুঁ না’র ধাঁচে তৈরি হতে যাচ্ছে। এমনকি এটি সেই ছবির সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আর বড় এই প্রজেক্টের হাল ধরতে পারেন শাহরুখের প্রিয় বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান। টানা কয়েক বছর অ্যাকশন সিনেমা করতে গিয়ে বারবার চোটের সম্মুখীন হয়েছেন শাহরুখ। ‘পাঠান’ থেকে শুরু করে আসন্ন ‘কিং’ পর্যন্ত হাড়ভাঙা খাটুনি ও স্টান্ট করতে গিয়ে চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

শরীরের ওপর বাড়তি চাপ না দিতেই এবার রোমান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এটি কেবল সাধারণ প্রেমের গল্প নয় বরং পরিণত বয়সের এক বাস্তবধর্মী প্রেমের আখ্যান হতে যাচ্ছে। এই সিনেমার বাজেট হবে আকাশচুম্বী। ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, এই মেগাবাজেট রোমান্টিক ড্রামায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে।

চিত্রনাট্যের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সব ঠিক থাকলে আগামী জুন মাসে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ২০২৭ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে শুরু হতে পারে এই প্রতীক্ষিত সিনেমার শুটিং।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১০

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১১

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১২

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৩

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৪

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৫

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৬

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৭

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৮

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৯

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

২০
X