বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেতে চলেছে বিজয়ের ‘মটকা কিং’

বিজয় ভার্মা । ছবি : সংগৃহীত
বিজয় ভার্মা । ছবি : সংগৃহীত

মুক্তি পেতে চলেছে বিজয় ভার্মা অভিনীত প্রাইম ভিডিওর নতুন অরিজিনাল সিরিজ 'মটকা কিং' আগামী ১৭ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিরিজটি ১৯৬০-এর দশকের উত্তাল বোম্বের প্রেক্ষাপটে নির্মিত। এর কেন্দ্রবিন্দুতে আছেন ব্রিজ ভাট্টি (বিজয় বর্মা), যিনি একজন তীক্ষ্ণ বুদ্ধিমান এবং উদ্যোগী তুলা ব্যবসায়ী। সম্মান এবং বৈধতা পাওয়ার নেশায় তিনি বোম্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যান। জনাকীর্ণ অঞ্চল এবং এর ক্ষমতার পালাবদলের জগতে ব্রিজ ভাট্টির একটি উচ্চাভিলাষী পরিকল্পনা ক্রমে বড় আকার ধারণ করে এবং সমাজের সর্বস্তরের মানুষকে আকর্ষণ করতে শুরু করে। সিরিজটি কেবল এক ব্যক্তির উত্থানের গল্প নয়, বরং ক্ষমতা এবং পরিচয়ের লড়াইয়ের এক রোমাঞ্চকর যাত্রার বিষয়টি তুলে ধরতে চলেছে।

এ সিরিজটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রাইম ভিডিও ইন্ডিয়ার অরিজিনালস প্রধান নিখিল মাধক বলেন, মটকা কিং' হলো প্রতিকূলতার বিরুদ্ধে এক ব্যক্তির সফল হওয়ার চমকপ্রদ গল্প। ব্রিজ ভাট্টির 'মটকা কিং' হয়ে ওঠার এই কাহিনী যেমন আকর্ষণীয়, তেমনি এটিতে রয়েছে একটি সতর্কবার্তাও। রয় কাপুর ফিল্মস, আটপট এবং এসএমআর প্রোডাকশনের সাথে মিলে এই সাহসী গল্পটি দর্শকদের সামনে আনতে পেরে আমরা আনন্দিত।‘

এদিকে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,ষাটের দশকের সেই বিশেষ সময় এবং উচ্চাকাঙ্ক্ষী এক ব্যক্তির আত্মপরিচয় খোঁজার লড়াই আমাদের এই গল্পের প্রতি আকৃষ্ট করেছে। নাগরাজ মঞ্জুলের পরিচালনা এবং বিজয় ভার্মা, কৃতিকা কামরা ও গুলশান গ্রোভারের মতো অভিনয়শিল্পীদের দক্ষতা সিরিজটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।‘

নির্মাতা নাগরাজ মঞ্জুলে পরিচালনায় নির্মিত এই সিরিজে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন, কৃতিকা কামরা, সাই তামহঙ্কর, সিদ্ধার্থ যাদব, ভূপেন্দ্র জাদাওয়াতসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X