বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বড় চমক নিয়ে পর্দায় ফিরছেন বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে  ও ম্রুণাল ঠাকুর  । ছবি : সংগৃহীত
বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে  ও ম্রুণাল ঠাকুর । ছবি : সংগৃহীত

বি-টাউনে আবারও নস্টালজিয়ার ঝড় তুলতে আসছেন বরুণ ধাওয়ান। তরুণদের হৃদয়ে ঝড় তোলা এই তারকার নতুন সিনেমা “হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়” এর ফার্স্ট লুক টিজার মুক্তির আগেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। রঙিন আবহ, ঝাঁঝালো মিউজিক আর পুরনো দিনের সেই পরিচিত কমেডির ছোঁয়ায় পরিচালক ডেভিড ধাওয়ান যেন আবারও ফিরিয়ে আনতে চলেছেন তার ম্যাজিক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে চলেছে ছবিটির টিজার। এতে প্রথমবারের মতো দর্শকরা দেখতে পাবেন ডেভিড ধাওয়ানের সেই ক্লাসিক বিনোদনধর্মী জগৎ, যেখানে থাকবে রঙ্গিন গল্প আর নস্টালজিয়ার মেলবন্ধন।

টিজারে একসঙ্গে হাজির হবেন ছবির প্রধান দুই নায়িকা পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুর। একই সঙ্গে উন্মোচিত হবে সিনেমার মুক্তির তারিখ এবং এর সামগ্রিক মুড।

সূত্রের দাবি, এই টিজারটি পুরোনো দিনের পাশাপাশি আধুনিক দিনের আবগী গল্পের মিশেলে তৈরি, যা দর্শকদের জন্য হতে পারে এক দারুণ চমক।

আগামী সোমবার (১৩ এপ্রিল) ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে এই টিজার, যা ইতোমধ্যেই বছরের অন্যতম বড় ঘোষণা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে, এনার্জেটিক ও বিনোদনমূলক সিনেমায় বরুণ ধাওয়ানের জনপ্রিয়তা থাকায়, দর্শকদের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

যদিও টিজারটি মাত্র এক মিনিটের, তবুও এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয় এবং ছবিটির বড়সড় প্রচারণার পথ খুলে যায়। টিজার প্রকাশের পরই ধীরে ধীরে জানা যাবে ছবির গল্প ও অন্যান্য চমকপ্রদ তথ্য।

উল্লেখ্য, “হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়” সিনেমাটি প্রযোজনা করেছেন রমেশ তৌরানি তার প্রতিষ্ঠান টিপস ইন্ডাস্ট্রিস এর ব্যানারে। খুব শিগগিরই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১০

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১১

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১২

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৪

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৫

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৬

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৭

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৯

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

২০
X