বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বরুণের বিপরীতে বিশেষ রূপে ফিরছেন কৃতি শ্যানন!

বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন । ছবি : সংগৃহীত
বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন । ছবি : সংগৃহীত

বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা ডেভিড ধাওয়ানের আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। বরুণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরের ত্রিভুজ প্রেমের সমীকরণ নিয়ে দর্শকদের আগ্রহ যখন তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। সিনেমার উত্তাপ আরও বাড়িয়ে দিতে পোস্ট-ক্রেডিট দৃশ্যে যোগ দিচ্ছেন বলিউড ডিভা কৃতি শ্যানন।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমার শেষে একটি বিশেষ এনার্জিটিক নাচের দৃশ্যে বরুণের সঙ্গে তাল মেলাবেন কৃতি শ্যানন। এই গানটিকে একটি ‘বিগ ফিনালে’ হিসেবে বর্ণনা করা হচ্ছে। গত ১৬ এপ্রিল, ২০২৬ তারিখে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। শুধু বরুণ বা কৃতি নন, এই ধামাকা গানে তাদের সঙ্গে দেখা যাবে অভিনেতা মনিষ পলকেও। পরিচালক ডেভিড ধাওয়ানের মতে, দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে হাসিমুখে বিদায় জানাতে এই গানটিতে থাকবে ভরপুর কমেডি টুইস্ট।

তিনি বলেন,’এটি একটি পিওর পার্টি সং হতে চলেছে। জনাকীর্ণ ড্যান্স ফ্লোর, নিয়ন-আলোর ঝলকানি আর দুর্দান্ত বিটে দর্শকরা মাতোয়ারা হবেন।‘

এদিকে সম্প্রতি উন্মোচিত হয়েছে সিনেমার প্রথম ঝলক, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। টিজারে দেখা যায়, ভিন্ন দুই মায়ের দুই শিশু আলোচনা করছে তাদের বাবার নাম ও জন্মদিন হুবহু এক! এই ‘ডাবল ট্রাবল’ প্রেমের গল্পই মূলত সিনেমার প্রাণ।

আসন্ন এই সিনেমায় বরুণ এর পাশাপাশি পূজা হেগড়ে, মৃণাল ঠাকুর, মৌনি রায়, রোহিত সারাফ, জিমি শেরগিল, চাঙ্কি পান্ডে, মনিষ পল, রাজেশ কুমার সহ আরও অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

সবকিছু ঠিক থাকলে আগামী ২২ মে, ২০২৬ তারিখে বড় পর্দায় মুক্তি পাবে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’।

অন্যদিকে, কৃতি শ্যানন ভক্তদের জন্য রয়েছে আরও একটি সুখবর। তাকে দেখা যাবে ‘ককটেল ২’ ছবিতে। হোমি আদাজানিয়া পরিচালিত এই স্পিরিচুয়াল সিক্যুয়েলে কৃতির সঙ্গে থাকছেন শাহিদ কাপুর এবং রাশমিকা মান্দান্না। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ১৯ জুন, ২০২৬ তারিখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X