90Array ( [0] => 90 )
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে যা বললেন রাজপাল

রাজপাল যাদব ও শাহরুখ খান । ছবি : সংগৃহীত
রাজপাল যাদব ও শাহরুখ খান । ছবি : সংগৃহীত

পর্দার সামনে যার হাসিতে কোটি দর্শকের ঠোঁটে হাসি ফোটে, পর্দার আড়ালে সেই মানুষটির জীবন এখন এক বিষাদময় ট্র্যাজেডি! বলিউডের ‘কমেডি কিং’ রাজপাল যাদবের দিনকাল এখন কাটছে যেন এক ভয়ংকর দুঃস্বপ্নের মতো। কাঁধে ৯ কোটি টাকার ঋণের পাহাড়, আর হৃদয়ে একরাশ পুরনো আক্ষেপ—সব মিলিয়ে এক চরম জীবনযুদ্ধে লড়ছেন এই অভিনেতা। তবে সব ছাপিয়ে সম্প্রতি সামনে এল তার ক্যারিয়ারের সেই এক অজানা দীর্ঘশ্বাস; যেখানে নাম জড়িয়েছে খোদ বলিউড বাদশা শাহরুখ খানের।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখ খানের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে কীভাবে তার ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছিল। এ বিষয়ে রাজপাল জানান, শাহরুখ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘ওম শান্তি ওম’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু অজান্তেই তৈরি হওয়া এক বিভ্রান্তিতে সেই সুযোগ হাতছাড়া হয়।

অভিনেতার দাবি, এই ভুল বোঝাবুঝির মূলে ছিলেন তার এক ঘনিষ্ঠ সহকারী। সেই সহকারীর কারণেই শাহরুখের টিমের কাছে ভুল বার্তা পৌঁছায়, যা রাজপাল তখন জানতেনই না।

এই একটি ঘটনার রেশ পড়েছিল অভিনেতার পরবর্তী বড় প্রজেক্টগুলোতেও। ‘ওম শান্তি ওম’ হাতছাড়া হওয়ার পর তার কপাল থেকে ছিটকে যায় ‘বিল্লু বারবার’ ছবির কাজও। অথচ এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রাথমিক পরিকল্পনা ছিল তাকে নিয়েই। পরবর্তীতে সেই চরিত্রটিতে অভিনয় করেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খান।

রাজপাল বলেন, ‘জুহি চাওলার ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন শাহরুখের সঙ্গে সরাসরি দেখা করার জন্য। শাহরুখ ব্যক্তিগতভাবে আমাকে খুব পছন্দ করতেন। কাল হো না হো ছবিতে একসঙ্গে কাজ করার সময় তিনি নিজেই বলেছিলেন বড় কোনো প্রজেক্টে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’

রাজপাল যাদব আরও বলেন, ‘আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো ফাটল ধরেনি। এরপর যখনই শাহরুখের সঙ্গে আমার দেখা হয়েছে, আমরা চমৎকার আড্ডা দিয়েছি। আমাদের বন্ধুত্ব আগের মতোই অটুট আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X