বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাপারাজ্জির ওপর মেজাজ হারালেন শ্রুতি হাসান

শ্রুতি হাসান । ছবি : সংগৃহীত
শ্রুতি হাসান । ছবি : সংগৃহীত

সম্প্রতি ৪০তম জন্মদিনের কেক কেটেছেন দক্ষিণি ও বলিউড সেনসেশন শ্রুতি হাসান। তবে জন্মদিনের রেশ কাটতে না কাটতেই মুম্বাইয়ের রাস্তায় পাপারাজ্জিদের ওপর মেজাজ হারিয়ে সংবাদের শিরোনামে এলেন এই সুন্দরী।

জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিরা তার ছবি তোলার চেষ্টা করেন। সেই মুহূর্তে একজন ফটোগ্রাফার তাকে "মাম্মা" বলে সম্বোধন করেন,দক্ষিণ ভারতে এটি সাধারণত মহিলাদের প্রতি সম্মান বা স্নেহ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।

কিন্তু শ্রুতি এতে বেশ কড়া প্রতিক্রিয়া জানান এবং সে সময় বলেন, ‘কে মাম্মা? আমি আপনার মা নাকি? কী আজেবাজে বকছেন?’ তার এই অসন্তোষ প্রকাশের মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে এই সাময়িক বিরক্তির পর শ্রুতি দ্রুত নিজেকে সামলে নেন এবং হাসিমুখে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নেড়ে চলে যান।

কিংবদন্তি অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমার,উভয় ক্ষেত্রেই নিজের একটি আলাদা পরিচয় তৈরি করেছেন। বর্তমানে তিনি বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাকে অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’ এর সিজন ২-এ অনন্যা পাণ্ডের সাথে নতুন ‘বোন’ হিসেবে দেখা যাবে। এই সিরিজে আরও অভিনয় করছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, মিনি মাথুর প্রমুখ।

এদিকে বড় পর্দায় তিনি দুলকার সালমান এবং সাত্বিকা বীরভল্লির সঙ্গে "আকাসামলো ওকা তারা’ ছবিতে কাজ করছেন। এছাড়া তিনি ‘সালার: পার্ট ২’ তে প্রভাসের বিপরীতে তার চরিত্রে ফিরবেন। পাশাপাশি বিজয় সেতুপতির বিপরীতে ‘ট্রেন’ নামক একটি তামিল সিনেমাতেও বর্তমানে অভিনয় করছেন তিনি।

প্রসঙ্গত, শুটিংয়ের প্রয়োজনে শ্রুতি প্রায়ই বিভিন্ন শহর ও দেশ ভ্রমণ করলেও বর্তমানে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন। সপ্তাহান্তে তিনি বিভিন্ন পার্টি এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পছন্দ করেন তিনি। একজন তারকা হওয়া সত্ত্বেও, কেউ তাকে অস্বস্তিকরভাবে সম্বোধন করলে তিনি সচরাচর স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া জানান। সাম্প্রতিক এই ঘটনাটি তার দৃঢ় ব্যক্তিত্ব এবং জনসমক্ষে নিজের মত প্রকাশের সাহসেরই প্রতিফলন ঘটায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X