শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:২০ এএম
প্রিন্ট সংস্করণ

কোটিপতি শ্রুতি হাসান

শ্রুতি হাসান। ছবি : সংগৃহীত
শ্রুতি হাসান। ছবি : সংগৃহীত

রুপালি পর্দার আলো-ছায়ার ভিড়েও তিনি কারও ছায়ায় ঢাকা নন। কিংবদন্তি কমল হাসানের কন্যা হয়েও বাবার নামকে ভর না করে নিজের প্রতিভাকেই করেছেন অস্ত্র। বলিউডে ভাগ্য সহায় না হলেও দক্ষিণী সিনেমার আকাশে তিনি হয়ে উঠেছেন নির্ভরতার নাম। অভিনয়ের পাশাপাশি সুরে-সংগীতে নিজস্ব জগৎ তৈরি করা এই বহুমাত্রিক তারকা আর কেউ নন, শ্রুতি হাসান।

তার দরাজ কণ্ঠের ভক্ত-অনুরাগীর সংখ্যাও অনেক। এদিকে গত ২৮ জানুয়ারি জীবনে পার করে ফেলেছেন ৪০টি বসন্ত। হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। তিনি নাকি ৪৫ কোটি রুপি সম্পত্তির মালিক।

২০০০ সালে ‘হে রাম’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন শ্রুতি হাসান। এরপর ২০০৯ সালে ‘লাক’ সিনেমায় নায়িকা হিসাবে আত্মপ্রকাশ ঘটে তার। সেই সিনেমায় গানও গেয়েছিলনে শ্রুতি হাসান। এরপর ‘দিল তো বচ্চা হ্যায় জি’, ‘ডি ডে’, ‘গব্বর ইজ ব্যাক’ নামে হিন্দি সিনেমায় অভিনয় করেন তিনি। বহু দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন শ্রুতি হাসান। জানা গেছে, সিনেমায় অভিনয় করে ৬ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।

অভিনয়ের সঙ্গে ব্র্যান্ডের হয়ে প্রচারও করেন শ্রুতি হাসান। একেকটি ব্র্যান্ডের সঙ্গে জোট বাঁধতে ৫ লাখ রুপি করে নেন তিনি। হিসাব অনুযায়ী, মাসে ৫০ লাখ রুপি আয় তার। অর্থাৎ বার্ষিক আয় ছয় কোটি রুপি। আর অনুষ্ঠানে গান গেয়ে এক কোটি রুপি করে নেন তিনি।

মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি রয়েছে শ্রুতি হাসানের। সেটির অন্দরসজ্জার পেছনে নাকি বহু খরচ করেছেন অভিনেত্রী। এ ছাড়া দেশের একাধিক জায়গায় তার বাসস্থান রয়েছে। গাড়ির সম্ভারও চোখে পড়ার মতো। রেঞ্জ রোভার থেকে শুরু করে অডি ও টয়োটা গাড়ি রয়েছে তার সম্ভারে।

বর্তমানে শ্রুতি ব্যস্ত রয়েছেন নির্মাতা পবন সাদিনেনি পরিচালনায় নির্মিতব্য সিনেমা ‘আকাশামলো ওকা তারা’ নিয়ে। আসন্ন এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই মুক্তি পাবে চলচ্চিত্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X