বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

বিয়েতে ভীতি, তবে মা হতে চান শ্রুতি

শ্রুতি হাসান। ছবি : সংগৃহীত
শ্রুতি হাসান। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও বেশ জনপ্রিয় এই সুন্দরী। রুপালি পর্দায় পারফর্ম্যান্স নিয়ে বহুবার খবরের শিরোনামে আসলেও শ্রুতি এবার আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। গত ৪ বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করছিলেন এই অভিনেত্রী। প্রেম যেন ছিল গল্পের মতোই। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের ইতি টেনেছেন শ্রুতি। সম্পর্ক যখন বিয়ের দোরগোড়ায়, ঠিক তখনই অভিনেত্রীর এক অদ্ভুত স্বীকারোক্তিতে তোলপাড় পুরো নেটদুনিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিয়েতে শ্রুতি ও শান্তনু, দুই তরফেরই অনীহা ছিল।

শ্রুতির সঙ্গে বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শান্তনু বলেছিলেন, ‘আমি বিয়ে নামক বিষয়টিতে বিশ্বাসই করি না। আমার শিল্পীসত্তাকে কেউ কোনও গন্ডির মধ্যে বেঁধে রাখুক,তা আমি চাই না।‘

এদিকে সম্পর্ক ভেঙে যাওয়ার পর চুপ ছিলেন শ্রুতি। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন শ্রুতি। তিনি বলেন, ‘বিয়ে নামটা শুনলেই ভয় পাই। এক বার প্রায় বিয়ে হতে হতে বেঁচে গিয়েছি। আমি সম্পর্ক ভেঙে দিয়েছিলাম। কারণ, বোঝাপড়ার সমস্যা ছিল। তবে মা হতে চাই। তবে ‘সিঙ্গল মাদার’ নয়। কারণ, সন্তানের বেড়ে ওঠার জন্য বাবা-মা দু’জনকেই প্রয়োজন।’

বর্তমানে শ্রুতি হাসান ব্যস্ত রয়েছেন লোকেশ কানাগরাজ পরিচালিত নির্মিতব্য সিনেমা ‘কুলি’ নিয়ে। এ চলচ্চিত্রে তার পাশাপাশি অভিনয় করছেন রজনীকান্ত, আমির খান, নাগার্জুন আক্কিনেনি, পূজা হেগড়েসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X