বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মা হওয়ার ঘোষণার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা

দীপিকা পাডুকোন ও রণবীর সিং । ছবি : সংগৃহীত
দীপিকা পাডুকোন ও রণবীর সিং । ছবি : সংগৃহীত

মুম্বাই বিমানবন্দরে হঠাৎই দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেওয়ার পর মঙ্গলবার (২৮ এপ্রিল) এই প্রথম জনসমক্ষে ধরা দিলেন এই বলিউড সুন্দরী। লেন্সবন্দি হলেন সেই চিরচেনা স্নিগ্ধতায়, যেখানে আড়ম্বর নেই, আছে কেবল মাতৃত্বের এক মায়াবী আভা। আর পাশে? অতন্দ্র প্রহরীর মতো স্ত্রীকে আগলে রাখা রণবীর সিং। যার প্রতিটি পদক্ষেপ যেন বলছিল, পৃথিবীর সবটুকু সুরক্ষা আজ কেবল দীপিকার জন্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় রণবীর-দীপিকাকে।

প্রকাশিত সেই ভিডিওতে দীপিকাকে একটি ওভারসাইজড কোবাল্ট ব্লু কো-অর্ড পোশাকে দেখা যায়। আর এই হালকা রঙের সঙ্গে একটা উজ্জ্বল ছোঁয়া যোগ করতে, তিনি পোশাকটির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের স্নিকার্স পরেছিলেন এবং একটি কালো হ্যান্ডব্যাগ নিয়েছিলেন এই নায়িকা এবং চোখে ছিল রোদচশমা। এদিকে পোশাকের উপর দিয়েই তার বেবিবাম্প বোঝা যাচ্ছিল স্পষ্ট।

এছাড়া রণবীরকে দেখা যায়, ওভারসাইজড সাদা টি-শার্টের সঙ্গে ঢিলেঢালা, একাধিক পকেটযুক্ত কার্গো ডেনিম পরিহিত অবস্থায় এবং তার সঙ্গে একটি কালো ক্রস-বডি ব্যাগ ও কালো সানগ্লাস নিয়েছিলেন রণবীর।

প্রকাশিত ভিডিওতে আরও দেখা যায়, রণবীর সিং দীপিকা পাডুকোনকে গাড়ি থেকে নামতে সাহায্য করছেন। এরপর পুরোটা সময় তার পিঠে হাত রেখে তাকে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান।

এদিকে চলতি মাসের শুরুতেই এই তারকা দম্পতি দ্বিতীয় সন্তানের আগমনের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তখন দীপিকা সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তাদের প্রথম সন্তান দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়, যার দুটি গোলাপি দাগ দেখে সকলেই বুঝতে পারেন ফের তারকা দম্পতির কোল আলো করে সন্তান আসতে চলেছে।

উল্লেখ্য, দীপিকা এবং রণবীর ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয় এবং ২০২৫ সালের দীপাবলিতে তারা দুয়ার ছবি প্রকাশ্যে আনেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক আজম খান

ঝিনাইদহে কাঁঠালে বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

১০

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

১১

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৩

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১৪

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৭

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৮

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৯

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

২০
X