বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম অবমাননার মামলা থেকে মুক্তি পেলেন ভারতী সিং

ভারতী সিং। ছবি : সংগৃহীত
ভারতী সিং। ছবি : সংগৃহীত

১৬ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া বহুল আলোচিত মামলাটি অবশেষে খারিজ করে দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মামলাটি ছিল ২০১০ সালের। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’ নামক একটি অনুষ্ঠানে ভারতী ও শেখর একটি জোকস বলেছিলেন।

সেই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’এই বাক্যটি ব্যবহার করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, এই সংলাপের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সে ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের হয়েছিল। এদিকে দীর্ঘ ১৬ বছর পর এই মামলার শুনানিতে আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়।

শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হয়, যা এখানে নেই। এই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক। হাসির পরিবেশ তৈরি করাই ছিল এর একমাত্র লক্ষ্য, কাউকে আঘাত করা নয়।

এরপর আদালত মামলাটি বাতিল ঘোষণা করে তাদের অভিযোগমুক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X