বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপাকে ভারতী সিং

ভারতী সিংI ছবি : সংগৃহীত
ভারতী সিংI ছবি : সংগৃহীত

সম্প্রতি দ্বিতীয় সন্তানের জন্মের আনন্দে যখন ভাসছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং, ঠিক তখনই সেই খুশির মুহূর্তে কালো ছায়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যম। সদ্য ভূমিষ্ঠ ছোট ছেলে ‘কাজু’-র ছবি এখনো প্রকাশ্যে আনেননি ভারতী ও হর্ষ লিম্বাচিয়া, অথচ অনুমতি ছাড়াই ছড়িয়ে পড়েছে শিশুটির একাধিক ছবি। আর এতেই চরম ক্ষোভে ফেটে পড়েছেন এই তারকা। ভক্তদের ভালোবাসা আর ব্যক্তিগত পরিসরের সীমারেখা নিয়ে উঠেছে তীব্র প্রশ্ন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ছোট ছেলের ভাইরাল ছবি দেখে নিজের এক সোশ্যাল হ্যান্ডেলের এক ব্লগে ভারতী জানান, কাজুর ছবি বলে দাবি করে ইন্টারনেটে যেসব ছবি ভাইরাল হয়েছে, তার সবকটিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ভারতী জানান, বেশ কিছু অপরিচিত মানুষ তাকে ই-মেইল ও ইনস্টাগ্রামে মেসেজ পাঠিয়ে দাবি করছেন যে, এগুলোই কাজুর ছবি। ভারতীর ঘনিষ্ঠ বন্ধু দীক্ষা বিষয়টি সবার আগে সামনে আনেন। দীক্ষা বলেন, ‘গোলার কোলে একটি শিশু অথবা হর্ষের কোলে ছোট কাজু এমন অনেক ভুয়ো ছবি এআই দিয়ে বানানো হয়েছে। এমনকি অনেকে আমাদের ই-মেইল করে বলছে যে এটাই কাজু। আমরা জানি এগুলো সবই নকল।’

এ বিষয়টি নিয়ে মন খারাপের সুরে ভক্তদের উদ্দেশ্যে ভারতী বলেন, ‘আমি সবাইকে পরিষ্কার বলতে চাই, আমরা এখনো কাজুর মুখ প্রকাশ্যে আনিনি। লোকে এআই দিয়ে কী কী করছে কে জানে! যারা এসব করছেন তারা করুন, কিন্তু আমাদের ছেলের আসল চেহারা তখনই দেখা যাবে যখন আমরা নিজেরা ছবি শেয়ার করব। মিথ্যাকে কখনো সত্য প্রমাণ করা যায় না।’

এদিকে সব জল্পনা আর বিভ্রান্তির মাঝেই স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতী ও হর্ষ। তারা জানিয়েছেন, সময় হলেই বিশেষ আয়োজনের মাধ্যমে ভক্তদের সামনে তুলে ধরা হবে তাদের দ্বিতীয় সন্তানের মুখ। তার আগে পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ছবি বা তথ্যে কান না দিয়ে সেগুলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন এই তারকা দম্পতি। ভক্তদের ভালোবাসা ও সহযোগিতাতেই পরিবারের এই সুন্দর মুহূর্তটি সঠিকভাবে উদ্‌যাপন করতে চান তারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X